জলবায়ু সংকট আসলে স্বাস্থ্য সংকট: ডব্লিউএইচও
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১০ পিএম, ১৩ নভেম্বর ২০২৫ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
জলবায়ু সংকটই এখন স্বাস্থ্য সংকট বলে মন্তব্য করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি বলছে, জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন সরাসরি মানুষের স্বাস্থ্যের ওপর পড়ছে।
আর তাই এখন সময় এসেছে জলবায়ু সম্মেলনগুলোতে আনুষ্ঠানিকভাবে স্বাস্থ্য নিয়ে আলোচনা শুরু করার। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।
ডব্লিউএইচও প্রধান টেড্রোস আধানম গেব্রেইয়েসুস গত সপ্তাহে ব্রাজিলের বেলেমে জাতিসংঘের চলমান কপ-৩০ সম্মেলনে অংশ নেন। সেখানে তিনি জলবায়ু পরিবর্তনবিষয়ক আলোচনায় স্বাস্থ্যকে আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
জেনেভায় এক সংবাদ সম্মেলনে টেড্রোস বলেন, ‘জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার সবচেয়ে শক্তিশালী যুক্তি হলো মানুষের স্বাস্থ্য। কিন্তু দীর্ঘদিন ধরে জলবায়ু আলোচনায় স্বাস্থ্যকে উপেক্ষা করা হয়েছে।’
তিনি আরও বলেন, “মানুষকে নিজেদের বা সন্তানদের স্বাস্থ্য রক্ষার প্রয়োজনীয়তা বোঝানো অনেক সহজ, কিন্তু হিমবাহ বা জীববৈচিত্র্য রক্ষার জরুরি বিষয়টি বোঝানো ততটা সহজ নয়। দুটোই গুরুত্বপূর্ণ, তবে স্বাস্থ্য মানুষের কাছের বিষয়।”
টেড্রোস জানান, বৃহস্পতিবার কপ-৩০-এর স্বাস্থ্য দিবস হিসেবে পালিত হবে। এদিন আয়োজক দেশ ব্রাজিল স্বাস্থ্যকেন্দ্রিক জলবায়ু অভিযোজন পরিকল্পনা ঘোষণা করবে। আর এটি অন্য দেশগুলোকে তাদের স্বাস্থ্যব্যবস্থা প্রস্তুত করতে ও জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকির মোকাবিলা করতে সহায়তা করবে।
টেড্রোস আরও বলেন, ‘জলবায়ু সংকট আসলে একটি স্বাস্থ্য সংকট।’
এদিকে ডব্লিউএইচও’র পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রধান রুডিগার ক্রেখ বলেন, ‘যদিও জলবায়ু সম্মেলনগুলোতে স্বাস্থ্য নিয়ে অনেক আলোচনা হয়েছে, তবুও এখনো আনুষ্ঠানিকভাবে স্বাস্থ্য সংক্রান্ত আলোচনার কোনো নির্দিষ্ট স্থান তৈরি হয়নি।’
তিনি আরও বলেন, ‘এখন সময় এসেছে স্বাস্থ্যকে আনুষ্ঠানিক আলোচনার অংশ করার এবং আমরা আশা করছি আগামী বছর কপ-৩১-এ এটি বাস্তবে পরিণত হবে।’
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না






