জাতিসংঘকে কাশ্মীরের শিশুদের সাহায্যের আহ্বান মালালার
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৬ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০১৯ রবিবার
বিশেষ অধিকার বাতিল হওয়ার ফলে অবরুদ্ধ জম্বু-কাশ্মীরের শিশুদের সাহায্য করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন নোবেল বিজয়ী মানবাধিকার কর্মী মালালা ইউসুফজাই।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়, শনিবার মালালা এক টুইট বার্তায় জাতিসংঘের প্রতি এ আহ্বান জানান। তিনি জাতিসংঘের আসন্ন সাধারণ পরিষদের অধিবেশনে বিষয়টির আলোচনার জন্য বিশ্ব নেতাদের দৃষ্টি আকর্ষণ করেছেন।
কাশ্মীরের বিশেষ অধিকার বাতিলের পর থেকেই অনেক শিশুই স্কুলে যেতে পারছে না। প্রথমে স্কুল-কলেজ বন্ধ থাকলেও পরে খুলে দেওয়া হলেও অনেকে ভয়ে স্কুলে যাচ্ছে না।
জাতিসংঘ ও বিশ্ব নেতাদের দৃষ্টি আকর্ষণ করে মালালা বলেন, ‘এসব শিশুদের নিরাপদে তাদের স্কুলে ফিরে যেতে সহায়তা করুন।’
নারী অধিকার রক্ষা করতে গিয়ে সন্ত্রাসীদের হামলার শিকার মালালা বেশ কয়েকটি টুইট বার্তায় বলেন, ‘শিশুসহ প্রায় চার হাজার মানুষ জোরপূর্বক আটক ও দণ্ড দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা গত ৪০ দিন ধরে স্কুলে যেতে পারছে না। মেয়েরা ঘরছাড়া হওয়ার ভয়ে ভীত। এমন খবর শুনে আমি গভীরভাবে উদ্বিগ্ন।’
বিশ্ব নেতাদের উদ্দেশে মালালা বলেন, ‘আমি জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগদানকারী ছাড়াও অন্য নেতাদের আহ্বান জানাচ্ছি, আপনারা কাশ্মীরিদের দাবি শুনুন, সেখানে শান্তি ফিরিয়ে আনতে কাজ করুন। শিশুরা যেন নিরাপদে স্কুলে ফিরতে পারে সেই সহায়তা করুন।’
গত সপ্তাহে তিন কাশ্মীরি তরুণীর সঙ্গে কথা বলেন মালালা। ওই তরুণীদের কথা জানিয়ে তিনি লিখেন, ‘কাশ্মীরে কী হচ্ছে এটাও জানার কোনো উপায় আমাদের হাতে নেই। আমরা সবাই শুধু জানালার বাইরে সৈন্যদের বুটের আওয়াজ শুনতে পাচ্ছি। পুরোটাই ভীতিকর।’
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ










