জাতীয় নারী ক্রিকেট দলকে ভারতীয় হাইকমিশনের সংবর্ধনা
ক্রীড়া প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৯ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২৫ বুধবার
ছবি : সংগৃহীত
বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলকে সংবর্ধনা দিয়েছে ভারতীয় হাইকমিশন। ভারত ও শ্রীলঙ্কার যৌথ উদ্যোগে ২০২৫ সালের আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের পথে রওনা হওয়া বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের সম্মানে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ইন্ডিয়া হাউসে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা ও তার স্ত্রী মনু ভার্মা।
ভারতীয় হাইকমিশনার স্বাগত বক্তব্যে উল্লেখ করেন, ভারত ও বাংলাদেশের মধ্যে অনেক গভীর ও স্থায়ী বন্ধন রয়েছে, যেগুলোর মধ্যে রয়েছে অভিন্ন ভূগোল, ইতিহাস, ভাষা, সংস্কৃতি ইত্যাদি। আরেকটি বন্ধন, যা তাদের একসঙ্গে সংযুক্ত করে, তা হলো ক্রিকেটের প্রতি গভীর ভালোবাসা। হাইকমিশনার উল্লেখ করেন, ভারত ও বাংলাদেশের নারী ক্রিকেট দল বছরের পর বছর ধরে এক চিত্তাকর্ষক রূপান্তরের মধ্য দিয়ে গেছে এবং প্রগাঢ় আবেগের সঙ্গে প্রতিযোগিতা করছে ও উচ্চমানের ক্রিকেট খেলছে। তারা তাঁর দুই দেশকে গর্বিত করেছে।
হাইকমিশনার নারী ক্রিকেট দলটিকে নারীর ক্ষমতায়নের ও যুবশক্তিরও প্রকৃত প্রতীক হিসেবে অভিহিত করেন এবং আরও বলেন, আমরা গর্বের সঙ্গে তাদের পাশে আছি। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল দেশের প্রত্যেক মেয়েশিশুকে তাদের স্বপ্ন ও আবেগকে অনুসরণ করতে এবং তাদের পছন্দের যেকোনো ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জন করতে তাদের পদাঙ্ক অনুসরণ করতে অনুপ্রাণিত করবে। তিনি নারী ক্রিকেট দলের জন্য সামনে একটি দুর্দান্ত টুর্নামেন্ট ও সর্বাত্মক সাফল্য কামনা করেন।
তিনি বাংলাদেশ নারী ক্রিকেটের জন্য আরও মহিমা ও নতুন উচ্চতা কামনা করেন।
এ অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট উইংয়ের চেয়ারম্যান নাজমুল আবেদীন ও সাথিরা জাকির জেসি উপস্থিত ছিলেন, যিনি আইসিসি বিশ্বকাপের কোনো ম্যাচে বাংলাদেশের পক্ষ থেকে প্রথম নারী আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন। ২০২৫ সালের আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপ, এ টুর্নামেন্টটির ১৩তম সংস্করণ, যা ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর, ২০২৫ পর্যন্ত অনুষ্ঠিত হবে। ম্যাচগুলো ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে আয়োজিত হবে।
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- জাতির পিতার জন্মদিন আজ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ৮৫০ ছাড়াল
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- ঈদে টানা ৭ দিন ছুটি, আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী






