জাদুঘর খুলবে ১ নভেম্বর, চলছে পরিচ্ছন্নতার কাজ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০১ পিএম, ২৮ অক্টোবর ২০২০ বুধবার
ছবি: সংগৃহীত
২২০ দিন পর আগামী ১ নভেম্বর সীমিত পরিসরে খুলবে জাতীয় জাদুঘর। তবে জাদুঘরে প্রবেশের জন্য আগের মতো টিকিট কাটার ব্যবস্থা নেই। অনলাইনের টিকিট কাটার ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ।
করোনার কারণে ২৬ মার্চ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় সরকারি এই প্রতিষ্ঠানটি। জনসাধারণের জন্য বন্ধ থাকলেও এসময় দাপ্তরিক কাজ অব্যাহত ছিল জাদুঘরে। গ্যালারি বন্ধ থাকায় নিরাপত্তা কর্মীরা ছিলেন কর্মহীন। তারা বলছেন, জাদুঘর খুললে আবারও কর্মচঞ্চলতা ফিরবে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) জাতীয় জাদুঘর ঘুরে দেখা যায়, প্রতিটি ফ্লোরে চলছে ধোয়া-মোছার কাজ। জাদুঘরের প্রধান ফটকে বসানো হয়েছে দু’টি সংক্রিয় জীবাণুনাশক টানেল। নিচ তলায় তৈরি করা হচ্ছে কাঠের নাম ফলক। এছাড়া প্রতিটি গ্যালারির নিরপত্তা কর্মীরা তাদের গ্যালারি পরিষ্কারের কাজ করতে দেখা গেছে।
১ নভেম্বর থেকে খুললেও জাদুঘরে প্রবেশ সীমাবদ্ধ থাকবে সীমিত সংখ্যক মানুষের জন্য। আগে যেখানে দিনে ৩-৪ হাজার মানুষ পরিদর্শন করতেন, সেখানে এখন পরিদর্শনের সুযোগ পাবেন মাত্র ৫০০-৮০০ জন। জাদুঘরে প্রবেশের জন্য গেটে টিকিটের ব্যবস্থা থাকবে না। টিকিট কাটতে হবে অনলাইনে। সেই টিকিটের ডাউনলোড কপি বা প্রিন্ট কপি বা টিকিট নম্বর গেটে দেখানো সাপেক্ষে জাদুঘরে প্রবেশ করতে পারবেন দর্শনার্থীরা এমনটাই জানিয়েছে জাদুঘর কর্তৃপক্ষ। আরও নিদের্শনা আছে, জাদুঘরে প্রবেশের জন্য প্রতিটি দর্শনার্থীকে অবশ্যই মাস্ক পরতে হবে। অবশ্যই সামাজিক দূরত্ব ও অন্যান্য স্বাস্থ্যবিধি মানতে হবে।
৩৬ বছর ধরে জাদুঘরে কাজ করা মো. হাসিবুর বলেন, ‘জাদুঘরের ইতিহাসে এত দীর্ঘ সময় কখনও বন্ধ ছিল না। লোকজন থাকলেই আমাদের ভালো লাগে। একা বসে থাকলে আমাদের ভালো লাগে না।’
গ্যালারির নিরাপত্তা কর্মী শান্তি মোহন চাকমা বলেন, ‘দীর্ঘ সময় লোকজনের সঙ্গে থাকতে থাকতে হঠাৎ একা থাকা খারাপ লাগে। এখানে নানা ধরেনের মানুষ আসতো ও বিভিন্ন কিছু জানতেও চাইতো। সেসময় তাদের সঙ্গে কথা বলতে ও উত্তর দিতে ভালোও লাগতো। শুনলাম ১ তারিখ থেকে জাদুঘর খুলবে। নিয়মিত পরিষ্কারের পাশাপাশি এখন বিশেষভাবে তাদের জন্য তৈরি করা হচ্ছে জাদুঘর।’
জাতীয় জাদুঘরের মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমান (এনডিসি) বলেন, ‘১ নভেম্বর থেকে জাতীয় জাদুঘর রি-ওপেনিং হবে। সীমিত সংখ্যক দর্শনার্থীর জন্য এটা ওপেন করবো। আমরা চাচ্ছি সকালের শিফটে ২০০ এবং বিকালে শিফটে ৩০০ জনের মতো যেন পরিদর্শন করতে পারেন। গেটে কোনও টিকিট বিক্রি করবো না আমরা। টিকিট বিক্রি হবে অনলাইনে। আমাদের ওয়েবসাইটে টিকেট বাটন তৈরি করা হয়েছে। সেখানে ক্লিক করে দর্শনার্থীরা টিকিট কাটতে পারবে। দর্শনার্থীরা স্বাস্থ্যবিধি মানে কিনা সে বিষয়ে মনিটরিং করার জন্য প্রতিটি ফ্লোরের জন্য একটি করে কমিটি গঠন করা হয়েছে।’
তিনি বলেন, ‘আগে প্রতিদিন দুই থেকে আড়াই হাজার দর্শক এখানে আসতো। এছাড়া চারটি হল রুমও ভাড়া হতো। এখান থেকে ভালো রকমের একটা পয়সা আসতো জাদুঘরে। দীর্ঘ সময় এটা থেকে বঞ্চিত হয়েছে জাদুঘর। আর অবশ্যই এটা জাদুঘরের লস হয়েছে।’
অনলাইনে টিকিট কাটবেন যেভাবে: অনলাইনে টিকিট কাটার জন্য প্রথমেই যেতে হবে (http://nationalmuseumticket.gov.bd/) এই লিংকে। সেখান থেকে Buy Ticket ডায়লগ বক্সে যাবতীয় তথ্য দিয়ে রেজিষ্ট্রেশন সম্পন্ন করতে হবে। তারপর Purchase eTicket অপশনে ক্লিক করে জাদুঘরে ভ্রমণের তারিখ, টিকিট সংখ্যা লিখে Add বাটনে ক্লিক করতে হবে। একের অধিক টিকেট কিনতে Add More Ticket বাটনে ক্লিক করা লাগবে। Make Payment বাটনে ক্লিক করে পেমেন্ট গেটওয়ে দিয়ে পেমেন্ট সম্পন্ন করে Print Ticket অপশনে ক্লিক করে প্রিন্ট করে নিতে হবে। জাদুঘরে প্রবেশের সময় প্রথম গেট সংলগ্ন ই-টিকিট কাউন্টারে প্রিন্ট কপিটি প্রদর্শন ভেতরে প্রবেশ করতে হবে।
জাদুঘরের প্রবেশ ফি: জাদুঘরে প্রবেশের জন্য বাংলাদেশি প্রাপ্তবয়স্কদের জন্য ২০ টাকা ও অপ্রাপ্ত বয়স্কদের জন্য ১০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সার্কভুক্ত দেশের নাগরিকদের জন্য ৩০০ টাকা এবং অন্য দেশের নাগরিকদের জন্য ৫০০ টাকা প্রবেশ ফি নির্ধারণ করা হয়েছে।
-জেডসি
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নারী মুক্তি আন্দোলনের নেত্রী ও সাহিত্যিক শামসুন নাহার মাহমুদ
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
- নবমীতে পাঁঠার মাংস,সঙ্গে থাকতে পারে খুসকা পোলাও
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- আজ থেকে টানা ৫ দিন বন্ধ ব্যাংক, যেসব সেবা চালু থাকবে
- টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড়
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় যেমন হবে নারীর সাজ
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র




