ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ২১:৪৫:১১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

জেনে নিন আজকের বাজার দর

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:০৫ পিএম, ৩ আগস্ট ২০১৯ শনিবার

রাজধানীর বাজারগুলোতে পণ্য দরদামের কোনো ঠিক ঠিকানা নেই। দাম হাঁকা হয় ইচ্ছে মত৷ সবজি থেকে মাছ মাংস, কত টাকা বেড়িয়ে যাবে আজ পকেট থেকে? জেনে নিন আজ শনিবারের বাজার দর৷

সবজি : কাঁচা পেঁপে কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকা, টমেটো ৬০ টাকা, শসা ৫০ টাকা, প্রতি কেজি পটল বিক্রি হচ্ছে ৫০ টাকা, সজনে ডাটা ৮০, বরবটি ৬০ টাকা, কচুর লতি ৪৫ থেকে ৫০ টাকা, করলা ৬০ টাকা। কচুর মুখি প্রতি কেজি ৮০-১০০ টাকা। এছাড়া কাকরোল ৬০-৮০ টাকা, ঝিঙ্গা ৫০-৭০ টাকা কেজি। কাঁচা মরিচ ২৫০ গ্রাম ৩০-৪০ টাকা।

মাংস : বয়লার মুরগির কেজি ১৫০-১৫৫ টাকা। লাল লেয়ার মুরগির ১৮০-১৯০ এবং পাকিস্তানি কক প্রতি কেজি বিক্রি হচ্ছে ২৪০-২৫০ টাকায়। গরুর মাংস ৫৫০ টাকা কেজি। আর খাসির মাংস ৭৫০ থেকে ৮৫০ টাকা কেজি।

পেঁয়াজ-রসুন : দেশি পেঁয়াজের পাল্লা (৫ কেজি) ১২৫-১৩০ টাকা। দেশি পেঁয়াজ প্রতি কেজি ৩০-৩৫ টাকা। ভারতিয় রসুন ২০০ টাকা কেজি। আর দেশি রসুন প্রতি কেজি ৪০০ টাকা।

মাছ : তেলাপিয়া মাছ ১৬০-১৮০ টাকা কেজি। পাঙাশ বিক্রি হচ্ছে ১৫০-১৮০ টাকা কেজি। রুই ২৮০-৬০০, পাবদা ৬০০-৭০০, টেংরা ৫০০-৮০০, শিং ৫০০-৬০০ এবং চিতল বিক্রি হচ্ছে ৬০০-৮০০ টাকা কেজি।