জেনে নিন ধনে পাতার কার্যকারিতা
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৩৬ পিএম, ১৪ জুন ২০১৯ শুক্রবার
প্রতিদিনের একঘেয়ে রান্নায় একটু ধনে পাতা দিলে রান্নার স্বাদ-গন্ধ দু’টোই এক নিমেষে বদলে যায়৷ তাছাড়া বহু রান্না ধনেপাতা ছাড়া যেন হয়ই না৷ বাজারে গেলে নানান শাক সবজি কেনার সঙ্গে ধনেপাতাও ঠিক জুড়ে থাকে৷ এখন তো প্রায় ১২ মাসই ধনেপাতা পাওয়া যায়৷
ধনেপাতায় আছে ১৫টির অধিক অত্যাবশ্যকীয় ভিটামিন ও খনিজ লবণ৷ ধনেপাতায় ক্যালোরির পরিমাণ খুবই কম থাকে৷ তবে প্রোটিন, ফলেট, ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন কে, পটাসিয়াম, ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ, লোহা ও ম্যাগনেসিয়ামের ভালো উত্স ধনেপাতা৷ খুব অল্প পরিমাণে সম্পৃক্ত ফ্যাটি এসিড ও কোলেস্টেরল থাকে৷
অনেকেরই ধারণা, ধনেপাতা শরীর গরম করে৷ এমন ধারণার পিছনে যুক্তিসঙ্গত কোনও কারণ এখনও পাওয়া যায়নি৷ কিন্তু জানেন পরিমাণ বুঝে ধনেপাতা খেলে তা শরীরের নানা অসুখ দূর করে৷ তাই নিত্য খাদ্যতালিকায় এই ধনেপাতা রাখার পরামর্শ দেন চিকিৎসকরা৷ তবে জেনে নেওয়া যাক ধনেপাতার কার্যকারিতা৷
১) ধনেপাতা শরীরের ক্ষতিকারক কোলেস্টেরলকে কমিয়ে উপকারী কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি করে৷,
২) যকৃতকে সুস্থ রাখতে এই পাতার জুড়ি নেই৷,
৩) ডায়াবেটিসে আক্রান্তদের জন্য ধনেপাতা অত্যন্ত উপকারী৷ ইনসুলিনের ভারসাম্য বজায় রাখে, রক্তে শর্করা নিয়ন্ত্রণ করে ধনেপাতা৷,
৪) ধনেপাতার মধ্যে সিনিওল এসেনশিয়াল অয়েল এবং লিনোলিক অ্যাসিড থাকে। এগুলো শরীরের পুরনো ও নাছোড় ব্যথা কমাতে সাহায্য করে।,
৫) ধনেপাতার মধ্যে অ্যান্টিসেপটিক উপাদান থাকায় তা শরীরে টক্সিন দূর করতেও সাহায্য করে৷ এর অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিঅক্সিড্যান্ট উপাদান বিভিন্ন চর্মরোগ কমায়৷
৬) দাঁত মজবুত করতে ও মাড়ির সুস্থতাতেও কাজে আসে এই পাতা৷,
৭) ধনেপাতার মধ্যে আয়রন থাকে৷ তাই রক্তস্বল্পতা রোধে সাহায্য করে৷,
৮) এটি ফ্যাট সল্যুবল ভিটামিন এবং এর অ্যান্টি-অক্সিডেন্ট ফুসফুস ও পাকস্থলীর ক্যান্সার প্রতিরোধে কাজ করে৷,
৯) ধনেপাতায় রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান, যা বাত ব্যথাসহ হাড় ও জয়েন্টের ব্যথা উপশমে কাজ করে৷ এতে প্রচুর ক্যালসিয়াম আছে, যা হাড় মজবুত করে ও সুস্থ রাখে৷
১০) স্মৃতিশক্তি প্রখর এবং মস্তিষ্কের নার্ভ সচল রাখতে সাহায্য করে ধনেপাতা।
তবে মনে রাখবেন এই ধনে পাতার কিছু খারাপ দিকও আছে৷ সেইগুলিও জেনে রাখা ভালো৷
১) শ্বাস-প্রশ্বাসের রোগী হলেও ধনে পাতা নিয়মিত খাওয়া ক্ষতিকারক৷ সেক্ষেত্রে ইনহেলার নেওয়ার মতো পরিস্থিতিও তৈরি হতে পারে৷
২) ধনে পাতা সঠিক মাত্রায় খেলে ত্বক সূর্যরশ্মি থেকে সুরক্ষিত থাকে। তবে একইভাবে বাকি কারণগুলির মতো অতিরিক্ত ধনে পাতা সূর্যরশ্মি থেকে ভিটামিন ডি উৎপাদন ক্ষমতা অনেকটা আটকে দেয়৷ যা সমস্যা সৃষ্টি করে৷
৩) ধনে পাতায় বিভিন্ন অ্যাসিডিক উপাদান থাকে যা অনেকক্ষেত্রে মুখে প্রদাহ তৈরি করতে পারে৷
৪) গর্ভাবস্থায় অতিরিক্ত ধনে পাতা খেলে সন্তানের ক্ষতি করতে পারে৷ এমনকি মাতৃত্বেও অনেক সময়ে বাধা সৃষ্টি করতে পারে৷
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি