টাইগ্রেস স্পিনারদের ঘূর্ণিতে দিশেহারা অস্ট্রেলিয়া
স্পোর্টস ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৮ পিএম, ২১ মার্চ ২০২৪ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশের উইকেট আর আবহাওয়া পর্যবেক্ষণ করতে মিরপুরে পা রেখেছে অ্যালিসা হিলি-তাহলিয়া ম্যাকগ্রারা। কিন্তু বাংলাদেশের নারীদের স্পিন ঘূর্ণিতে রীতিমত দিশেহারা অবস্থায় অস্ট্রেলিয়ার নারীরা।
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওডিআই সিরিজের প্রথম ম্যাচে অজি নারীদের ওপর রীতিমত ছড়ি ঘোরাচ্ছে টাইগ্রেস স্পিনরা।
মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়ামে টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সেই সিদ্ধান্ত এখন পর্যন্ত সফলই বলা চলে। ২৫ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ৭৮ রান।
ইনিংসের দ্বিতীয় ওভারেই বাংলাদেশ শিবিরে স্বস্তি এনে দেন সুলতানা খাতুন। ইনফর্ম ফোবে লিচফিল্ডকে দারুণ সুইংয়ে বোকা বানান। গোল্ডেন ডাক মেরে ফেলেন এই ওপেনার। অভিজ্ঞ এলিস পেরি থিতু হতে চেয়েছিলেন। ১০ বলে ২ রান করে তাকেও ফেরান সুলতানা। রাবেয়া খানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।
ক্রিজে থেকে রানের গতি বাড়াচ্ছিলেন অ্যালিসা হিলি। সবাই যখন থিতু হতেই সময় নিয়েছেন, তখন শুরু থেকেই দারুণ ছন্দে ছিলেন হিলি। ৩৯ বলে ২৪ রান করে ভয় ছড়াচ্ছিলেন তিনিই। তবে তাকে আর বড় হতে দেননি মারুফা। এদিন শুরু থেকেই সুইং পাচ্ছিলেন এই পেসার। অজি অধিনায়ক হিলিকে ফিরিয়েছেন তিনিই। উইকেটের পেছনে জ্যোতিকে ক্যাচ দিয়ে ফেরেন অ্যালিসা হিলি।
নাহিদা আক্তার আক্রমণে এসেই ফেরান তাহলিয়া ম্যাকগ্রাকে। দারুণ এক সুইংয়ের ফলে পরাস্ত এই ব্যাটার। লেগবিফোরে ফিরতে হয় সময়ের অন্যতম সেরা এই খেলোয়াড়কে। এরপরেই অবশ্য অ্যাশলি গার্ডনারকে নিয়ে বড় জুটি গড়েন অভিজ্ঞ বেথ মুনি।
মুনি খেলেছেন ধীরগতির এক ইনিংস। খানিক সময় নিয়ে আক্রমণাত্মক হতে চেয়েছিলেন। তবে সেখানেও বাধা হয়েছেন বাংলাদেশের বোলাররা। ফাহিমার বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন তিনি। যাওয়ার আগে গার্ডনারের সঙ্গে গড়েছেন ২০ রানের জুটি। এখন পর্যন্ত এটাই অজি ইনিংসের সর্বোচ্চ পার্টনারশিপ।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য











