টাচস্ক্রিন বাচ্চাদের জন্য ঝুঁকিপূর্ণ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১১:৩১ পিএম, ২৯ মার্চ ২০১৮ বৃহস্পতিবার
এখনকার বাচ্চারা একজন প্রাপ্তবয়ষ্ক মানুষের থেকেও অনেক বেশি প্রযুক্তিতে পারদর্শী। এখনও এমন বহু মানুষ রয়েছেন, যিনি ভালো করে স্মার্টফোন ব্যবহার করতে পারেন না। কিন্তু একটা বাচ্চাকে স্মার্টফোন হাতে ধরিয়ে দিলে, কিছু না শিখেও গড়গড় করে ব্যবহার করবে। তাও যে সে নয়, একেবারে টাচস্ক্রিন স্মার্টফোন।
শুনতে আশ্চর্য লাগলেও, এটাই সত্যি। বাবা-মায়েরাও বাচ্চাদের ব্যস্ত রাখার জন্য নিজের স্মার্টফোন বাচ্চাদের হাতে ধরিয়ে দিচ্ছেন। সময়ে অসময়ে ঘাটতে ঘাটতে তারাও স্মার্টফোন অ্যাডিক্টেড হয়ে পড়ছে। আপনিও কি আপনার বাচ্চার হাতে স্মার্টফোন ধরিয়ে দিচ্ছেন? তাহলে জানুন কীভাবে আপনার বাচ্চার ক্ষতি করছে টাচস্ক্রিন স্মার্টফোন।
গবেষকরা জানাচ্ছেন, অতিরিক্ত পরিমাণে টাচস্ক্রিন স্মার্টফোন, ট্যাবলেট কিংবা ভিডিও গেমের ব্যবহার মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলতে পারে আপনার বাচ্চার উপর। এর ফলে আপনার বাচ্চাটি পেনসিল ধরতেও ক্রমশ অক্ষম হয়ে পড়বে। চিকিত্সকদের মতে, টাচস্ক্রিন ফোন কিংবা ট্যাবলেট ব্যবহার করার সময়ে বাচ্চাদের আঙুলের পেশি সঠিকভাবে বেড়ে উঠতে বাধা পায়। আঙুলের জোর বাড়ে না। তাই যখন তারা পেনসিল ধরতে যায়, আঙুলে জোর পায় না। আঙুল সঠিকভাবে নড়চড়াও করে না।
এই প্রসঙ্গে ইংল্যান্ড ফাউন্ডেশন এনএইচএস ট্রাস্টের প্রধান পেডিয়াট্রিক থেরাপিস্ট স্যালি পাইন জানান, বাচ্চাদের ঠিক করে পেনসিল ধরার জন্য আঙুলের পেশির জোর দরকার এবং পেশি সঠিকভাবে চলাচল করা দরকার। যা ক্রমশ কমে যাচ্ছে টাচস্ক্রিন ব্যবহারের ফলে। আর ঠিক মতো পেনসিল না ধরতে পারার ফলে হাতের লেখা খারাপ হচ্ছে। যার ফলস্বরূপ পরীক্ষায় নম্বরও কম আসছে। তাই বাচ্চাদের পড়াশোনার জন্য তাদের হাতে টাচস্ক্রিন মোবাইল কিংবা ট্যাবলেট দেয়া উচিত নয়।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা






