টি-২০ বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করল বাংলাদেশের মেয়েরা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:২২ এএম, ২৪ সেপ্টেম্বর ২০২২ শনিবার
ছবি: সংগৃহীত
টানা চতুর্থ জয়ে আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে খেলা নিশ্চিত করল বাংলাদেশ নারী ক্রিকেট দল। বিশ্বকাপ বাছাইপর্বের সেমিফাইনাল ম্যাচে থাইল্যান্ডকে ১১ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশের মেয়েরা।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আগে ব্যাট করে ৫ উইকেটে ১১৩ রান করে বাংলাদেশ। তবে অল্প পুঁজি নিয়েই দারুণ লড়াই করে থাই নারীদের ১০২ রানে আটকে রাখে তারা। যার ফলে আয়ারল্যান্ডের পর দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে পৌঁছে গেলো নিগার সুলতানারা।
১১৪ রানের লক্ষ্য তাড়া করতে নামা থাইল্যান্ডকে শুরুতেই কঠিন চাপে ফেলে দেয় বাংলাদেশ। ইনিংসের পাঁচ ওভারের মধ্যেই মাত্র ১৩ রানে সাজঘরে ফেরান টপ অর্ডার তিন ব্যাটারকে। নিজের প্রথম ওভারে ডাবল উইকেটের সাথে মেইডেন নেন বাঁহাতি স্পিনার সানজিদা আখতার মেঘলা।
সেখান থেকে প্রতিরোধ গড়ে চতুর্থ উইকেটে ৩২ রান যোগ করেন নারুমল চাওয়াই ও নাত্থাকাম চান্থাম। অধিনায়ক নারুমল ইনিংসের ১৩তম ওভারে দলীয় ৪৫ রানে আউট হওয়ার আগে খেলেন ২৭ বলে ১২ রানের ইনিংস।
এরপর আহত অবসর হন চানিদা সুত্থিরুয়াং। তার জায়গায় নামা সোনারিন টিপোচকে নিয়ে শেষ চেষ্টা চালান চান্থাম। বিশেষ করে শেষ তিন ওভারে ৫১ রানের চাহিদায় ১৮তম ওভারে ১৬ রান ও ১৯তম ওভারে ১৩ রান নিয়ে খেলা জমানোর আভাস দেন তিনি।
কিন্তু ব্যক্তিগত ফিফটির বাইরে আর কিছুই পাননি চান্থাম। ইনিংসের শেষ ওভারে অভিজ্ঞ অফস্পিনার সালমা খাতুনের দ্বিতীয় শিকারে পরিণত হওয়ার আগে চারটি চার ও তিনটি ছয়ের মারে ৫১ বলে ৬৪ রান করেন ২৬ বছর বয়সী চাত্থাকাম। শেষ পর্যন্ত ৬ উইকেটে ১০২ রান করে থাইল্যান্ড।
বাংলাদেশের পক্ষে ৪ ওভারে মাত্র ১৮ রান খরচায় ৩ উইকেট নেন সালমা। এছাড়া মেঘলা দুই ও নাহিদা আখতারের শিকার এক উইকেট।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে পাওয়ার প্লে'র ছয় ওভারে কোনো উইকেট না হারিয়ে ২৭ রান করে বাংলাদেশ। কিন্তু এরপরই ধীর হতে থাকে রানের গতি। ১৫ ওভার শেষে স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ৬৮ রান।
ফারজানা হক পিঙ্কি ১৭ বলে ১১, মুরশিদা খাতুন হ্যাপি ৩৫ বলে ২৬ ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ২৪ বলে ১৭ রান করে আউট হন। ইনিংসের ১৫ ওভার শেষে মাত্র ৬৮ রান হওয়ায় খানিক চাপেই পড়ে গিয়েছিল বাংলাদেশ।
সেখান থেকে অভিজ্ঞ অলরাউন্ডার রোমানা আহমেদের ব্যাটে মেলে রক্ষা। যার সুবাদে শেষ পাঁচ ওভারে আর দুই উইকেট হারিয়ে ৪৫ রান যোগ করে বাংলাদেশ। অপরাজিত ইনিংসে রোমানা করেন ২৪ বলে ২৮ রান। এছাড়া শেষ দিকে ক্যামিও ইনিংসে ১০ বলে ১৭ রান করেন ঋতু মণি।
আগামী রোববার রাত ৯টায় চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে নামবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড।
সূত্র: আরটি
- বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি
- ৬ চ্যালেঞ্জের মুখে পড়বে নির্বাচিত সরকার
- ইসির ‘দায়িত্বহীনতায়’ সাংবাদিকদের তথ্য ফাঁস
- ২ টাকা কমলো জ্বালানি তেলের দাম
- ‘উচ্চ সতর্কতায়’ রয়েছে ইরানি বাহিনী: সেনাপ্রধান
- নির্বাচনে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক
- পোস্টাল ভোট রিমাইন্ডার: ব্যালট ফেরত দেয়ার সময় শিগগিরই শেষ
- কলকাতায় জয়ার হাতে সেরা অভিনেত্রীর সম্মাননা
- ট্রফি নয়, ফুটবলার খুঁজছেন বাটলার
- খারাপ সময়ে বুঝেছি কে আপন, কে পর: নুসরাত ফারিয়া
- সাকিবকে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত চান আশরাফুল
- মিসাইল ও প্রতিরক্ষা নিয়ে কখনো আলোচনা করবে না ইরান
- ওয়ারী পাস্তা ক্লাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৮
- রামেক হাসপাতালে অজ্ঞাত রোগে নারীর মৃত্যু
- ঢাকায় রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে
- পোস্টাল ভোট রিমাইন্ডার: ব্যালট ফেরত দেয়ার সময় শিগগিরই শেষ
- খারাপ সময়ে বুঝেছি কে আপন, কে পর: নুসরাত ফারিয়া
- এমএড ডিগ্রিধারী শিক্ষকের বেতন সুবিধা বাড়ল
- স্তন ক্যানসার চিকিৎসায় ‘গেম-চেঞ্জার’ নতুন এক পরীক্ষা
- ঢাকায় রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে
- দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে যুক্তরাজ্য আ.লীগ নেতাদের সাক্ষাৎ
- মিসাইল ও প্রতিরক্ষা নিয়ে কখনো আলোচনা করবে না ইরান
- অন্তর্বর্তী সরকার: প্রতিরক্ষা ক্রয়ে বিশেষ মনোযোগ
- রামেক হাসপাতালে অজ্ঞাত রোগে নারীর মৃত্যু
- ট্রফি নয়, ফুটবলার খুঁজছেন বাটলার
- ভিটামিন বি১২ এর ঘাটতিতে শরীরে যেসব ক্ষতি হয়
- নির্বাচনে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক
- সাকিবকে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত চান আশরাফুল
- আজ সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে যাচ্ছেন তারেক রহমান
- কলকাতায় জয়ার হাতে সেরা অভিনেত্রীর সম্মাননা











