টুঙ্গিপাড়ায় ৭১৪ শিশুর কণ্ঠে বঙ্গবন্ধুর ভাষণ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৪ পিএম, ৭ মার্চ ২০২৪ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৭১৪ শিশুর কন্ঠে আজ ধ্বনিত হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ। বৃহস্পতিবার সকালে টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ ও প্রশাসন উদ্যোগে উপজেলা হেলিপ্যাড চত্বরে এই ভাষণের আয়োজন করা হয়।
সকাল সাড়ে ৯ টায় টুঙ্গিপাড়া উপজেলার ১০২ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭১৪ শিশু শিক্ষার্থীর কন্ঠে উচ্চারিত হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭১ সালের ৭ ই মার্চের ১৯ মিনিট ধরে ১ হাজার ১০৮ শব্দের কালজয়ী সেই ঐতিহাসিক ভাষণ।
বঙ্গবন্ধু সাজে সজ্জিত শিশুদের কণ্ঠে ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম’ উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে হেলিপ্যাড পরিনত হয় রেসকোর্স ময়দানে। আর মুহুর্তটি যেন ক্ষণিকের জন্য ফিরে যায় ১৯৭১ সালের ৭ই মার্চের সেই ঐতিহাসিক ক্ষনটিতে।
এদিন বঙ্গবন্ধুর উনিশ মিনিটের সেই ভাষণ পুরোটাই মুখস্ত করে এসেছিলো ১০২ টি শিক্ষার প্রতিষ্ঠানের ৭১৪ শিশু শিক্ষার্থী। তাদের ভাষণে মুগ্ধ হন অতিথি, সরকারি কর্মকর্তা, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীসহ উপস্থিত সর্বস্তরের মানুষ।
টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গোপালগঞ্জ-৩ আসনের (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) উন্নয়ন প্রতিনিধি মো. শহীদ উল্লা খন্দকার।
ভাষণ শেষে ১১০৮ টি শব্দ সংবলিত প্লাকার্ড নিয়ে ও বেলুন উড়িয়ে ‘৭ই মার্চের শব্দ শোভাযাত্রা’ নামে একটি ব্যতিক্রমী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জাতির পিতার সমাধিতে গিয়ে শেষ হয়। পরে শিশু শিক্ষার্থীদের নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এসময় তারা সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর পবিত্র ফাতেহাপাঠ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ৭৫ এর ১৫ আগস্ট ঘাতকের বুলেটে শাহাদাৎ বরণকারী বঙ্গবন্ধু পরিবারের শহিদ সদস্য আর মহান মুক্তিযুদ্ধে আত্মউৎসর্গকারী ৩০ লাখ শহিদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাতে অংশ নেন তারা। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘজীবন কামনায় প্রার্থনা করা হয়।
টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার খায়ের, সহ-সভাপতি ইলিয়াস হোসেন, উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, সাধারণ সম্পাদক বাবুল শেখ, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, সাংগঠনিক সম্পাদক গাজী মাসুদুল হক, টুঙ্গিপাড়া থানার ওসি খন্দকার আমিনুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদ বিশ্বাসসহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা এসময় সেখানে উপস্থিত ছিলেন।
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ








