ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট বন্ধে উদ্বেগ প্রকাশ ম্যার্কেলের
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:০০ পিএম, ১২ জানুয়ারি ২০২১ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জার্মান চ্যান্সেলার ম্যার্কেলের সম্পর্ক খুব একটা ভালো নয়। তারপরেও ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় জার্মান চ্যান্সেলার ম্যার্কেল চিন্তিত। তার উদ্বেগ, মুক্ত চিন্তার অধিকার নিয়ে।
গত চার বছরে একাধিকবার ট্রাম্প ও ম্যার্কেলের মতবিরোধ সামনে এসেছে। ক্যাপিটলের ঘটনায় পাঁচ জনের মৃত্যুর পরই টুইটার ও ফেসবুক ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধ করে দেয়। তাদের যুক্তি ছিল, ট্রাম্পের টুইটের ফলে আরো সহিংস ঘটনা ঘটতে পারে। এর ফলে চিন্তা বেড়েছে জার্মান চ্যান্সেলারের। তার মুখপাত্র জানিয়েছেন, চ্যান্সেলার মনে করেন, বিষয়টি নিয়ে সমস্যা আছে। কারণ, মত প্রকাশের স্বাধীনতাও খুবই গুরুত্বপূর্ণ। তাই চ্যান্সেলারের মনে হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধ করে দেয়ার বিষয়টি উদ্বেগের।
মুখপাত্র জানিয়েছেন, ম্যার্কেল মানেন যে, ট্রাম্পের অনেক টুইট ঠিক নয়। তা সত্ত্বেও মত প্রকাশের অধিকার নিয়ে কোনো বেসরকারি সংস্থা সিদ্ধান্ত নিতে পারে না, সরকারই আইন মেনে সিদ্ধান্ত নিতে পারে।
জার্মানিতে এই বিষয়ে ওপিনিয়ন পোলে অবশ্য দেখা যাচ্ছে, ট্রাম্পের টুইটার ও ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করার সিদ্ধান্ত মানুষ সমর্থন করছে। কিন্তু ইউরোপের রাজনীতিক ও কর্মকর্তারা ভিন্নমত।
জার্মান পার্লামেন্টের সোশ্যাল ডেমোক্র্যাট সদস্য জেনস জিমেরমান জানিয়েছেন, ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া অবশ্যই সমস্যার। কারণ, আমাদের জানতে হবে, কেন এই সিদ্ধান্ত নেয়া হলো, কোন আইন অনুসারে নেয়া হলো, এর ভবিষ্যৎ কী? জেনস ডিজিটাল এজেন্ডা সংক্রান্ত জার্মান পার্লামেন্টের কমিটির সদস্য।
তিনি বলেন, একটি কোম্পানির সিইও এখানে একজন রাষ্ট্রনেতাকে কোটি কোটি মানুষের কাছে পৌঁছাতে দিচ্ছেন না। ট্রাম্প জার্মানিতে খুব একটা জনপ্রিয় নন। কিন্তু তিনি একটি গণতান্ত্রিক দেশের প্রধান। আজ এটা ট্রাম্পের সঙ্গে হয়েছে। কাল অন্য দেশের নির্বাচিত রাষ্ট্রপ্রধানের সঙ্গে হতে পারে। তাই এ বিষয়ে আইন করা দরকার।
জার্মানি এবং অন্য ইউরোপীয় দেশগুলি সামাজিক মাধ্যমে জনপ্রিয় মিডিয়া সংস্থার ক্রমবর্ধমান ক্ষমতা নিয়ে চিন্তিত। সূত্র: ডিপিএ, রয়টার্স।
-জেডসি
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- ইরান যুদ্ধে ট্রাম্প সম্পূর্ণ ব্যর্থ: নিউজার্সির গভর্নর
- দেশের বেশকিছু অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু










