ঠাকুরগাঁওয়ে শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি, নারী আহত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪১ এএম, ১১ এপ্রিল ২০২২ সোমবার
ফাইল ছবি
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ, পীরগঞ্জ ও বালিয়াডাঙ্গীতে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ও শিলাবৃষ্টি হয়েছে। এতে নেকমরদে রাস্তা পার হওয়ার সময় ময়না আক্তার (৪৫) নামে এক নারী গুরুতর আহত হয়েছেন। তার মাথা ফেটে গেছে।
রোববার (১০ এপ্রিল) বেলা আড়াইটা থেকে সাড়ে ৩টা পর্যন্ত হওয়া শিলাবৃষ্টিতে আম, লিচু, ভুট্টা, মরিচসহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ঝোড়ো বাতাসে এবং শিলাবৃষ্টিতে মানুষের ঘরের ছাউনিও উড়ে গেছে। বড় বড় শিলার আঘাতে অনেকের ঘরের টিনের চাল ফুটো হয়ে গেছে।
রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নের মহেষপুর এলাকার মরিচচাষি মুকশেদুল জানান, কয়েকদিন পরই মরিচ তোলার কথা ছিল তার। কিন্তু শিলাবৃষ্টিতে দুই বিঘা জমির মরিচ ঝরে পড়েছে। প্রতিবছর মরিচ বিক্রি করেই তিনি সংসারের সিংহভাগ খরচ বহন করেন।
আমবাগানি তৈবুল ইসলাম বলেন, সাড়ে ৩০০ গাছের আমের গুটি ও পাতা ঝরে গেছে। আমি একদম পথে বসে গেলাম। এর আগে ঠাকুরগাঁও সদরের শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছিলাম। সে ধকল না সামলাতেই আবারও শিলাবৃষ্টি আমার সবকিছু সর্বস্বান্ত করে দিয়েছে। বাগানের যেসব গাছে আমের গুটি আছে, তা দিয়ে আর কিছু হবে না।
রাণীশংকৈলের নেকমরদের ভুট্টাচাষি হিরু ইসলাম বলেন, ভুট্টার মাঠ বিধ্বস্ত হয়ে গেছে। ভুট্টার মোচাগুলো পাথরের আঘাতে ভেঙে পড়েছে। গাছগুলো ভেঙে শুয়ে গেছে। আমি সাত বিঘা জমিতে ক্ষতিগ্রস্ত হয়েছি প্রায় তিন লাখ টাকা।
রাণীশংকৈল উপজেলার টাওয়ার পাড়া গ্রামের বাসিন্দা সাহেব আলী বলেন, জীবনের প্রথম এমন শিলাবৃষ্টি দেখলাম। এ শিলাবৃষ্টির কারণে আমাদের ঘরের টিনের চালগুলো উড়ে গেছে। এখন ঘরে পানি ভর্তি হয়ে আছে। আমরা ঘরে কীভাবে রাত কাটাব, এটাই এখন চিন্তার বিষয়।
একই গ্রামের লাভলী আক্তার বলেন, আমাদের রুমের ভেতরে এখন পানি। শুধু পানি না, বরফের পানি। শিলাবৃষ্টি পড়ার কারণে আমাদের ঘরের অনেক জিনিসপত্র ভেঙে গেছে। কিছু ফসল আবাদ করেছিলাম, তাও নষ্ট হয়ে গেল। আমরা কীভাবে চলব এখন?
জেলা কৃষি কর্মকর্তা আবু হোসেন বলেন, আজকের শিলাবৃষ্টিতে কৃষকের অনেক ক্ষতি হয়েছে। বিশেষ করে মরিচ, ভুট্টা, আম, লিচুর গুটিসহ আরও অন্যান্য ফসলের ক্ষতি হতে পারে। তবে কত হেক্টর জমিতে কী কী ফসলের ক্ষতি হয়েছে, তা জানতে মাঠে কাজ করছি আমরা। পরবর্তীতে এর সঠিক হিসাব জানাতে পারব।
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?











