ডলি : গ্রাম্য স্কুলপড়ুয়া থেকে কানাডার এমপি
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১২:৫৬ এএম, ২৬ জুন ২০১৮ মঙ্গলবার
যে কোন ইতিহাস রচনা করতে অনেকটা সময় লেগে যায়। সময় না লাগলে অতীত কখনও ইতিহাসের তালিকায় পড়ে না।
আজ থেকে ১৯ বছর আগের কথা। সিলেটের রাজনগর উপজেলার বাজরাকোনা গ্রামের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী ডলিকে নিয়ে কানাডার উদ্দেশ্যে পাড়ি জমান রাজা মিয়া-জবা বেগম দম্পতি। ঠিক ১৯ বছর পর বাজরাকোনা গ্রাম থেকে আসা সেই কিশোরী ডলি আজ নিজ পরিশ্রমে ভাগ্য গড়েছেন। হয়েছেন কানাডার অন্টারিও প্রদেশের প্রাদেশিক নির্বাচনে স্কারবরো সাউথ ওয়েস্ট আসন থেকে এমপি।
এই ১৯ টি বছর ছিল ডলির জীবন নাটকীয়তায় পরিপূর্ণ। ১৯৯৯ এর দিকে যখন ডলি পুরো পরিবারসহ কানাডায় আসলেন তখন প্রাথমিকভাবে বিপর্যয়ের মুখে পড়েন। ২০০১ সালের জানুয়ারি মাসে ডলির বাবা সড়ক দুর্ঘটনায় আহত হয়ে প্রায় ছয় বছর হাসপাতালে ছিলেন। অনাহত এক বিপদের মধ্যে পুরো সংসারের হাল ধরেন ডলির মা জবা বেগম। পরিবাবের সেই কঠিন সময়ে কিশোরী ডলি মায়ের পাশে ছিলেন শক্তভাবে। এই অবস্থার মধ্যেই লেখাপড়া চালিয়ে যান তিনি।
টরন্টো ইউনিভার্সিটি থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক এবং ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে উন্নয়ন, প্রশাসন ও পরিকল্পনা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন ডলি। দুই পর্বেই তার গবেষণার বিষয় ছিল বাংলাদেশ। কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন অন্টারিও ভলান্টিয়ার সার্ভিস অ্যাওয়ার্ড, সিটি অব টরন্টো স্পটলাইট, সাউথ এশিয়ান ইয়ুথসহ বেশ কয়েকটি পুরস্কার।
অন্টারিও প্রাদেশিক ক্যাম্পেইন সমন্বয়ক হিসেবে সরব ছিলেন কিপ ‘হাইড্রো পাবলিক’ প্রচারাভিযানে। দীর্ঘদিন নানা দাতব্য প্রতিষ্ঠানে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করে নিজেকে তৈরি করেছেন ডলি। ইউনিভার্সিটি স্টুডেন্ট ইউনিয়নেও প্রতিনিধিত্ব করেছেন। ন্যাশনাল ডেমোক্রেটিক দলের স্কারবরো সাউথ আসনের ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন। দায়িত্ব পালনের সময় সেই এলাকার নানাবিধ সমস্যার কথা তাকে আন্দোলিত করতো। এছাড়া তার দল ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টিও তাকে নির্বাচনের ব্যাপারে উৎসাহ দেয়। এই ভাবেই সে দেশের রাজনীতিতে জড়িয়ে পড়েন ডলি।
নির্বাচনীর প্রচারণায় ডলি বেগমের স্লোগান ছিল অনেকটাই ব্যতিক্রম। তিনি বলেছিলেন ‘আমি আপনাদেরই একজন, আপনাদেরই মতো জীবনযুদ্ধের প্রতি পদে হাজারো বাধাবিপত্তি আর অসাম্যের হয়ে লড়াই করা একজন। তাই আমি নির্বাচিত হওয়া হবে আমাদের মতো হাজারো মানুষের নিজেদের বিজয়। আমাকে নির্বাচিত করুন, আমি আপনাদের আশাহত করব না।’ ভোটাররা আস্থা রেখেছেন তরুণ ডলির ওপর ও তাকে জয়যুক্ত করেছেন।।
ডলির বিজয়ে টরন্টোর বাঙালি অধ্যুষিত ডানফোর্থ এলাকায় বেরিয়েছে আনন্দ মিছিল। কানাডার রাজনীতিতে বাংলাদেশি বংশোদ্ভূত কারও এমন সাফল্য এই প্রথম। আগামী ১৬ জুলাই কানাডার অন্টারিও প্রভিন্সিয়াল পার্লামেন্ট কুইন্স পার্কে শপথ নিতে যাচ্ছেন ডলি বেগম। তার এই শপথের মধ্য দিয়ে বাংলাদেশ কানাডার কাছে পরিচয় পেল অনন্য এক উচ্চতায়, সীমাহীন এক গৌরবে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০


