ডাকাতি করতে গিয়ে ৪ নারীকে ধর্ষণ, ৫ জনের যাবজ্জীবন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:২১ পিএম, ৯ ডিসেম্বর ২০২১ বৃহস্পতিবার
ফাইল ছবি
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড় উঠান ইউনিয়নে ডাকাতি করতে গিয়ে একই পরিবারের চার নারীকে ধর্ষণের ঘটনায় ৫ জনকে দুই মেয়াদে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে অপরাধ প্রমাণিত না হওয়ায় এক আসামিকে খালাস দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মঈন উদ্দিন এ রায় ঘোষণা করেন।
রায়ে ডাকাতির দায়ে পাঁচ আসামিকে যাবজ্জীবন ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ বছরের কারাদণ্ড দেয়া হয়। অন্যদিকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন ও ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে ২ বছরের কারাদণ্ড দেয়া হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এডভোকেট নজরুল ইসলাম সেন্টু বলেন, ‘আদালত এই মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ডের এবং একজনকে বেকসুর খালাসের আদেশ দিয়েছেন। এদের মধ্যে চারজন হাজতে রয়েছেন। পলাতক রয়েছেন একজন। খালাসের আদেশের বিষয়ে আমরা অসন্তুষ্ট। এটি পুনরায় বিবেচনা করার জন্য আমরা আদালতে আপিল করবো।’ দুই অপরাধে যাবজ্জীবন সাজা ও অর্থদণ্ড একটার মেয়াদ শেষ হলে অপরটি শুরু হবে বলেও জানান তিনি।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—মিজান মাতব্বর প্রকাশ শহিদুল ইসলাম (৪৫), আবু সামা (৩৭), মহিদুল ইসলাম মুন্সি প্রকাশ রুবেল (৩১), জহিরুল ইসলাম প্রকাশ জহিরুল হাওলাদার (২৪), ইলিয়াছ শেখ প্রকাশ সুমন (৩৬)। এদের মধ্যে ইলিয়াছ শেখ পলাতক রয়েছেন। হাজতে থাকলেও রায়ে খালাস পান আব্দুল হান্নান মেম্বার।
এর আগে ২০১৭ সালের ১২ ডিসেম্বর রাতে কর্ণফুলী উপজেলার বড় উঠান ইউনিয়নে এক প্রবাসীর বাড়ির গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে ডাকাতরা। তারা ওই পরিবারের চার নারীকে ধর্ষণের পর মালামাল লুটপাট করে নিয়ে যায়। ধর্ষণের শিকার নারীরা ঘটনার পরদিন মামলা করতে গেলে ঠিকানা জটিলতার কথা বলে মামলা নিতে গড়িমসি করে পুলিশ। পরে স্থানীয় সাংসদ ও ভূমিমন্ত্রীর নির্দেশে মামলা নেয় পুলিশ। ভিকটিমের আত্মীয় রহমত উল্লাহ বাদী হয়ে এ মামলা করেন। পরে মামলাটি পিবিআই তদন্ত করে ১৯ সালের ৩০ আগস্ট চার্জশীট দাখিল করে৷ ২০ সালের ২২ নভেম্বর বিচার শুরু হলে একে একে ২২ জনের সাক্ষ্য গ্রহণ শেষে রায় ঘোষণা করা হয়।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা






