ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ২১:৩৯:০৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

ডায়ানার বিয়ের কেকের টুকরা লাখ টাকা!

আপডেট: ১২:৫৩ পিএম, ১ সেপ্টেম্বর ২০১৪ সোমবার

kobid_1377928053_1-02ডেস্কনিউজ, উইমেননিউজ২৪.কম, ঢাকা : প্রিন্স চার্লস ও প্রিন্সেস ডায়ানার বিয়ের এক টুকরা কেক নিলামে বাংলাদেশি মুদ্রায় লাখ টাকায় বিক্রি হয়েছে। মার্কিন মুদ্রায় তা এক হাজার ৩৭৫ ডলার। আজ শনিবার এনডিটিভি অনলাইনের খবরে এ কথা জানানো হয়। ১৯৮১ সালে চার্লস ও ডায়ানার বিয়ে হয়। ৩৩ বছরের পুরোনো কেকের টুকরাটি এখনো সাদা আর রুপালি রঙে বানানো ওই সময়ের উপহার বাক্সেই রয়েছে। কেকের টুকরাটি নিলামে তুলে নিলামকারী প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ন্যাটে ডি স্যানডার্স। গত বৃহস্পতিবার অনলাইনে এটি বিক্রি হয়। বক্সের সঙ্গে থাকা কার্ডে লেখা আছে, ‘শুভ কামনা, চার্লস ও ডায়ানার পক্ষ থেকে।’ নিলামকারী প্রতিষ্ঠানের মুখপাত্র স্যাম হেলার জানান, কেকটি কিনেছেন একজন শৌখিন সংগ্রাহক। ক্রেতার নাম প্রকাশ করা হয়নি। কেকটি খাওয়ার চিন্তা করাটা ঠিক হবে না বলে ক্রেতাকে সতর্ক করে দেওয়া হয়েছে। ০১.০৯.২০১৪