ডেনমার্ক: প্রস্তর যুগের চিউইংগাম উদ্ধার
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:০৬ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৯ বৃহস্পতিবার
প্রস্তর যুগের চিউইংগাম উদ্ধার
চিউইংগামের ভিতরে লুকিয়ে ৫ হাজার বছর আগের জিনতত্ত্ব৷ সম্প্রতি স্ক্যানডেনেভিয়ায় এক খননকার্য থেকে পাওয়া ওই চিউইংগাম সাড়া ফেলে দিয়েছে৷ মিলছে ওই সময়ের নতুন নতুন তথ্য৷
প্রস্তর যুগে কি চিউইংগাম খাওয়া হতো? আপাত অবান্তর এই প্রশ্নের এখন উত্তর দিতে পারেন বিজ্ঞানীরা৷ সম্প্রতি স্ক্যানডেনেভিয়ার ডেনমার্কে খননকার্য চালিয়ে প্রস্তর যুগের বেশ কিছু জিনিস সংগ্রহ করা হয়েছে৷ তারই মধ্যে পাওয়া গেছে বার্চ গাছের জমে যাওয়া রসের এক খণ্ড৷ যা চিউইংগামের মতো ব্যবহার করেছেন এক যুবতী৷
কী করে জানা গেল অত বছর আগে ওই জমে যাওয়া আঠা চিউইংগাম হিসেবে ব্যবহৃত হয়েছিল? বিজ্ঞানীরা বলছেন, পরীক্ষা করে ওই গামের ভিতর থেকে এক যুবতীর সম্পূর্ণ জিন কাঠামো পাওয়া গেছে৷ এই প্রথম হাড় ছাড়া অন্য কোনও বস্তু থেকে আদিম মানুষের সম্পূর্ণ জিন কাঠামো মিলল৷
গামটি থেকে জানা যাচ্ছে, ৫ হাজার বছর আগে প্রস্তরযুগের ওই যুবতীর গায়ের রং ছিল কালো৷ চুলও কালো৷ তবে চোখের মণি দুটি ছিল নীল৷ সম্ভবত ওই যুবতী ছিল শিকারী৷ যদিও তার যে গঠন পাওয়া গেছে তা অনেক বেশি ইউরোপের মূল ভূখণ্ডের মানুষের সঙ্গে মেলে, স্ক্যানডেনেভিয়ার সঙ্গে নয়৷
বিজ্ঞানীরা তাদের পরীক্ষা এবং ফলাফল ইতিমধ্যে জার্নালে প্রকাশ করেছেন৷ তারা জানিয়েছেন, বার্চ গাছের ওই আঠা পরীক্ষা করে তারা জানতে পেরেছেন, ওটি চিবানোর আগে ওই যুবতী আর কী কী খেয়েছিলেন৷ তাদের ধারণা বাদাম এবং হাসের মাংস খেয়েছিলেন তিনি৷ এ ছাড়াও তাঁর মুখে কী ধরনের ব্যাকটেরিয়া ছিল, তাও জানা গিয়েছে পরীক্ষা করে৷
বিজ্ঞানীদের বক্তব্য, গ্ল্যান্ডের অসুখ করে এমন ব্যাকটেরিয়া তার মুখে ছিল৷ কিন্তু তার সেরকম অসুখ হয়েছিল, এমন তথ্য মেলেনি৷ তাহলে কি সে সময় ওই জাতীয় ভাইরাস থেকে অসুখ হতো না? এর উত্তর স্পষ্ট নয়৷ এমনও হতে পারে ভাইরাস থাকলেও তা তখনও কার্যকরী হয়নি৷ বিজ্ঞানীদের দাবি, ওই ভাইরাস সে সময় কী ভাবে কাজ করত, এখন তার চেহারা কীভাবে বদলালো এবং ভবিষ্যতে তা কী হবে-- সব বিষয়েই এখন গবেষণার সুযোগ তৈরি হতো৷ তাদের ধারণা ওই বার্চ গাছের জমে যাওয়া আঠা এমনি চিবোচ্ছিলেন না মহিলা৷ হয় দাঁত পরিষ্কার করার জন্য অথবা খিদে কমানোর জন্য সেটি চিবোচ্ছিলেন তিনি৷
সূত্র : ডয়চে ভেলে
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার

