সিদ্ধিরগঞ্জে গণপরিবহনে শিশুচালক
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৮:২৫ পিএম, ২৯ মার্চ ২০১৮ বৃহস্পতিবার
নারায়ণগঞ্জের চাষাড়া-সিদ্ধিরগঞ্জে বিভিন্ন রুটে হিউম্যান হলার, মিনিবাস, টেম্পুসহ বিভিন্ন গণপরিবহণ চালাচ্ছে অপ্রাপ্তবয়স্ক শিশুরা। বিশেষ করে চাষাড়া-আদমজী-শীমরাইল সড়কে চলাচল করা হিউম্যান হলারের (লেগুনা) ক্ষেত্রে এই চিত্র বেশি দেখা যায়। অধিকাংশ ক্ষেত্রে দক্ষ কোনো ড্রাইভার দেখা যায় না। চালকের সহযোগী হিসেবে কাজ করতে করতে একসময় নিজেই চালকের আসনে বসে পড়ছে অপ্রাপ্ত বয়স্ক কিশোররা। ওস্তাদের কাছ থেকে নামে মাত্র ড্রাইভিং শিখে কোন প্রকার লাইসেন্স ছাড়াই গাড়ি চালাচ্ছে তারা। পাশাপাশি এসব কিশোর চালকের হেলপার হিসেবেও কাজ করছে শিশুরা।
পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, অদক্ষ হাতে বেপোরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে অনেক যাত্রী। ওস্তাদের কাছ থেকে শিখে অপ্রাপ্ত বয়স্ক এ চালকরা যাত্রী পরিবহন করছে স্থানীয় পুলিশ প্রশাসনের সামনে দিয়েই।
সিদ্ধিরগঞ্জের দুই নং ঢাকেশ্বরি এলাকায় লেগুনা চালানো অবস্থায় কথা হয় মাইনুদ্দিন (১৩) নামে এক কিশোর চালকের সাথে। লাইসেন্স আছে কিনা বা পুলিশ কিছু বলে কিনা জানতে চাইলে মাইনুদ্দিন বলে, পুলিশ কখনও কিছু বলে না। যদিও অনেক সময় গাড়ি থামানোর পরে আবার ছেড়ে দেয়।
এদিকে ওস্তাদরা বলছেন ভিন্ন কথা। তারা জানান, কম মুজরি দিয়ে বেশি আয় করার জন্য গাড়ির মালিকরা কিশোরদের দিয়েই গাড়ি চালায়। অভিজ্ঞ সিনিয়র ড্রাইভারদের নিয়োগ না দিয়ে এ সব শিশুদের নিয়োগ দেয় তারা। এই সব কম বয়সী চালকরা অসর্তকভাবে গাড়ি চালায় বলেও অভিযোগ করেন তারা। ভবিষ্যতে গাড়ির স্টিয়ারিং এর হাল ধরার প্রতিযোগিতায় পিছিয়ে নেই শিশু হেল্পাররাও। আর যাত্রীরা বলছেন সব জেনেও বাধ্য হয়েই উঠছেন তারা এই সব গণপরিবহনে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সাত্তার মিয়া বলেন, বিষয়টি আমাদের নজরেও এসেছে। সম্প্রতি দেখা যাচ্ছে অনেক পরিবহনেই অপ্রাপ্ত বয়স্ক শিশু-কিশোর শ্রমিক। এটি খুবই বিপদজনক। আমরা এ বিষয়ে খুব শীঘ্রই ব্যবস্থা গ্রহণ করবো। অপ্রাপ্ত বয়স্ক লাইসেন্স বিহীন কোনো চালক দেখলে তার বিরুদ্ধে এবং গাড়ির মালিকের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এক্ষেত্রে বিআরটিএ এর সহযোগীতা প্রয়োজন। কেননা এই বিষয়টি সম্পূর্ণ বিআরটিএ নিয়ন্ত্রণ করে।
এদিকে এইসব অভিযোগের বিষয়ে সত্যতা স্বীকার করে নারায়ণগঞ্জ বিআরটিএ-এর সহকারী পরিচালক আব্দুল খালেক বলেন, ড্রাইভিং লাইসেন্স বিহীন গাড়ি চালকদের বিরুদ্ধে বিভিন্ন সময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন সাজা এবং জরিমানা করে থাকি। পাশাপাশি ফিটনেস বিহীন গাড়ির বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
তিনি আরো বলেন, ড্রাইভিং লাইসেন্স বিহীন গাড়ি চালকদের ক্ষেত্রে সর্ব্বোচ্চ সাজা হচ্ছে ৪ মাসের কারাদন্ড। অপরাধ ভেদে অনেককে জরিমানাও করা হয়। কিন্তু স্থানীয় পুলিশ প্রশাসন যদি এ বিষয়ে একটু নজরদারী করে তবে বিষয়টি নিয়ন্ত্রণ করা যাবে। তবে সম্প্রতি ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে কিছু নতুন নিতিমালা প্রণয়নের প্রস্তুতি চলছে। খসড়া কিছু নীতিমালাও নির্ধারণ করা হয়েছে। সেই নীতিমালায় বলা হয়েছে কমপক্ষে অষ্টম শ্রেণী পাস না হলে কাউকে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে না।
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী

