ঢাকা, শুক্রবার ২৪, জুলাই ২০২৬ ২১:০৩:০৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি

ঢাকাকে লকডাউন ঘোষণায় হাইকোর্টে রিট

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:২৩ পিএম, ১১ জুন ২০২০ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকা মহানগরীর পুরো এলাকাকে লকডাউন ঘোষণার দাবিতে একটি রিট আবেদন করা হয়েছে। আদালতে জনস্বার্থে রিটটি করেছেন সুপ্রিমকোর্টের আইনজীবী মনজিল মোরসেদ। রিটে বিবাদী করা হয়েছে ক্যাবিনেট, স্বাস্থ্য, অর্থ ও প্রধানমন্ত্রীর সচিবলায়ের সচিব, ডিজি হেলথ, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হাসপাতাল), অতিরিক্ত সচিব (প্রশাসন), পুলিশ কমিশনার, ডিজি র‌্যাব ও ঢাকার দুই সিটি কর্পোরেশনের মেয়রকে।

রিটে ঢাকা শহরকে লকডাউন ঘোষণা এবং চিকিৎসার জন্যে পর্যাপ্ত হাই ফ্লো নেজাল অক্সিজেন ক্যানুলা সংগ্রহের দাবি জানানো হয়েছে। আদালতে রিট পিটিশনার হয়েছেন অ্যাডভোকেট মাহবুবুল ইসলাম।

আজ বৃহস্পতিবার (১১জুন) হাইকোর্টের ভার্চুয়াল আদালতে জনস্বার্থে রিটটি করেছেন সুপ্রিমকোর্টের আইনজীবী মনজিল মোরসেদ।

পরে মনজিল মোরসেদ গণমাধ্যমকে বলেন, করোনা মহামারীর ব্যাপক সংক্রমণে ঢাকা শহরে হাজার হাজার রোগী শনাক্ত হচ্ছেন। ইতিমধ্যে এক হাজারের বেশি মানুষ মারা গেছেন। ঢাকা শহরে এখন ভাইরাসটি যেভাবে ছড়িয়েছে এবং আতঙ্কজনক অবস্থা তৈরি হয়েছে, সে ক্ষেত্রে বিশেষজ্ঞদের মতামত মেনে সিদ্ধান্ত নেয়া উচিত।

তিনি বলেন, মৃত্যু ঠেকাতে ঢাকা শহরকে লকডাউন করতে নির্দেশনা দিয়েছেন বিশেষজ্ঞ কমিটি। সেই নির্দেশনা অমান্য করায় মানুষের মৃত্যুঝুঁকি বাড়ছে। কাজেই জীবন রক্ষায়ই লকডাউনের সিদ্ধান্ত নিতে হবে।

বিশেষজ্ঞদের মতামতই রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি হওয়া উচিত বলে মন্তব্য করেন এই আইনজীবী।

-জেডসি