ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মোবাইল ইন্টারনেট সেবা ব্যাহত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১১ পিএম, ১৮ জুলাই ২০২৪ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
ঢাকা ও এর আশেপাশের অঞ্চলে মোবাইল ইন্টারনেট সেবায় ধীরগতি লক্ষ্য করা গেছে। কোথাও কোথাও শত চেষ্টায়ও ব্যবহারকারীরা মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেটে সংযুক্ত হতে পারছেন না। তবে ব্রডব্যান্ড ইন্টারনেট স্বাভাবিকই আছে। গতকাল রাত থেকে ঢাকা ও এর উপশহরগুলো ছাড়াও দেশের বিভিন্ন জায়গায় মোবাইল ইন্টারনেট সেবা ব্যাহত হচ্ছে।
মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহারকারীদের অভিযোগ মোবাইল ডাটার মাধ্যমে ইন্টারনেটে সংযুক্ত হতে বেগ পেতে হচ্ছে। কখনো কখনো মোবাইল ডেটা ডিসকানেক্টেড দেখাচ্ছে। ফলে ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে লগইন করা যাচ্ছে না। ফোনে ইন্টারনেট সংযুক্ত দেখালেও প্রকৃতপক্ষে কাজ করছে না।
ফোনে ইন্টারনেট ব্যবহারের এই সমস্যাটা বেশি ঢাকা ও এর আশেপাশের উপশহর যেমন নারায়ণগঞ্জ, সাভার, গাজীপুরে বেশি। দেশের অন্যান্য জেলাগুলোও কমবেশি ভোগান্তিতে পড়েছেন ইন্টারনেট ব্যবহারকারীরা।
দেশের বেশিরভাগ মানুষ মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করেন। হঠাৎ মোবাইল ফোনে ইন্টারনটে সেবা বিঘ্ন হওয়ার কারণ জানতে শীর্ষস্থানীয় দুই অপারেটর গ্রামীণফোন ও বাংলালিংকের জনসংযোগ প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা সঠিক কারণ জানাতে অপারগতা প্রকাশ করেন।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) জুন মাসের প্রতিবেন অনুযায়ী দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১২ কোটি ৬২ লাখ ১০ হাজার। তাদের মধ্যে মোবাইল ইন্টারনেট ব্যবহার করছেন ১১ কোটি ৫০ লাখ ৭০ হাজার এবং আইএসপি ও পিএসটিএন মিলিয়ে ১ কোটি ১১ লাখ ৪০ হাজার।
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে








