ঢাকায় এবার কুমারী পূজা হচ্ছে না, মণ্ডপ বন্ধ রাত ৯টায়
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:২৯ পিএম, ১৭ অক্টোবর ২০২০ শনিবার
ছবি: সংগৃহীত
করোনাভাইরাস মহামারির কারণে দুর্গাপূজার অষ্টমী তিথিতে এ বছর ঢাকার কোনো মণ্ডপে কুমারী পূজা হবে না। পূজার সময় সারাদেশে মণ্ডপগুলো প্রতিদিন বন্ধ হবে রাত ৯টার মধ্যে। এছাড়া বিজয়া দশমির দিন সিঁদুর খেলা নিয়েও এখনও কোনও সিদ্ধান্ত হয়নি।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি মিলন কান্তি দত্ত দুর্গাপূজার নানাদিক নিয়ে শনিবার (১৭ অক্টোবর) ঢাকেশ্বরী মন্দিরে এক আলোচনা ও মতবিনিময় সভায় একথা জানান।
মিলন কান্তি দত্ত বলেন, সাধারণত ঢাকায় রামকৃষ্ণ মিশনে অষ্টমীর দিন কুমারী পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। এবার করোনা পরিস্থিতিতে কুমারী পূজা হবে না সেখানে। তবে ঢাকার বাইরে দুই-এক জায়গায় হতে পারে।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সিঁদুর খেলা নিয়ে এখনও আমরা সিদ্ধান্ত নিতে পারিনি।
সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জী বলেন, করোনা অতিমারীর কারণে এবার উৎসব সংশ্লিষ্ট বিষয়গুলো পরিহার করে সাত্ত্বিক পূজায় সীমাবদ্ধ রাখতে হবে বিধায় এবারের দুর্গোৎসবকে ‘দুর্গাপূজা’ হিসেবে অভিহিত করছি।সপ্তমী তিথিতে বিশ্ববাসীর করোনামুক্ত হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে করা হবে প্রার্থনা। জনসমাগমের কারনে সাস্থ্যবিধি যাতে ভঙ্গ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
অন্যদিকে, সারাদেশে পূজা উদযাপন বিষয়ে পাঠানো ২৬ দফা নির্দেশনার পাশাপাশি আরও সাত দফা নির্দেশনা পাঠানো হয়েছে বলে জানান পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জি। সেখানে বলা হয়েছে, রাত ৯টার মধ্যে দর্শনার্থীদের জন্য মন্দির বা পূজা মণ্ডপ বন্ধ করতে হবে।
-জেডসি
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১
- বিশ্বে ১০ লাখ নতুন ধনকুবের
- গুগল ম্যাপসে খাবার অর্ডার করা যাবে
- স্ট্রোক নাকি সাধারণ জ্ঞান হারানো, বুঝবেন যেভাবে
- মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- র্যাগিংয়ে জাবিতে ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
- দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে নয়া দিল্লি
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, জনসমুদ্র গ্র্যান্ড মোসাল্লা
- সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ











