ঢাবি শিক্ষার্থীর মৃত্যু: স্বামী ও শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে মামলা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৪ পিএম, ১৫ ডিসেম্বর ২০২১ বুধবার
ফাইল ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃত্যকলা বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী ইলমা চৌধুরী মেঘলার (২৪) মৃত্যুর ঘটনায় বনানী থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। নিহতের বাবা সাইফুল ইসলাম চৌধুরী বাদী হয়ে মামলাটি করেন।
বুধবার (১৫ ডিসেম্বর) সকালে বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আজম মিয়াগণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ইলমার বাবা গতকাল রাতে বাদী হয়ে হত্যা মামলাটি রুজু করেন। মামলায় তিন জনকে আসামি করা হয়েছে।
আসামিরা হলেন- ইলমার স্বামী ইফতেখার আবেদীন (৩৬) এবং ইলমার শ্বশুর ও শাশুড়ি। এ মামলায় গতকাল আটক হওয়া ইফতেখার আবেদীনকে ইতিমধ্যে গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া বাকি দুই আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
গতকাল (১৪ ডিসেম্বর) বিকেল চারটার দিকে রাজধানীর বনানীতে স্বামীর বাসায় মারা যান ইলমা। তার শরীরে আঘাতের অনেক চিহ্ন দেখা গেছে বলে জানিয়েছেন সহপাঠীরা। তবে ইলমার স্বামী ও শ্বশুরবাড়ির মানুষের দাবি তিনি আত্মহত্যা করেছেন।
ইলমার পরিবার সূত্রে জানা গেছে, প্রথমে তাকে গুলশান ইউনাইটেড হসপিটালে নেওয়া হয়েছিল। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
ইলমার মা সিমথি চৌধুরী বলেন, আমার মেয়ে আত্মহত্যা করতে পারে না। তাকে হত্যা করা হয়েছে। আমি এর বিচার চাই।
পরিবারের অভিযোগের ভিত্তিতে ইলমার স্বামী ইফতেখার আবেদীনকে গতকাল সন্ধ্যায় আটক করে বনানী থানা পুলিশ।
পুলিশ বলছে, ইলমার মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে। পরে সুরতহাল শেষে গতকালই ভিকটিমের মরদেহ ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য।
এ বিষয়ে মঙ্গলবার সন্ধ্যায় নুরে আজম মিয়া বলেন, আজ দুপুরের দিকে ইফতেখার আবেদীন তার স্ত্রী ইলমাকে মৃত অবস্থায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নিয়ে যায়। পরে ইলমার পরিবারের পক্ষ থেকে তাকে হত্যা করা হয়েছে বলে আমাদের কাছে অভিযোগ করে। মৌখিক অভিযোগের ভিত্তিতে আমরা তার স্বামীকে আটক করি।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা






