ঢাবির উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিস: বৈষম্য নয় সমতা
শারমিন সুলতানা | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৫৪ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার
উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিস বিভাগের কয়েকজন ছাত্র-ছাত্রী। ছবি : উইমেননিউজ২৪.কম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিস বিভাগ চালু হয়েছে ২০০১ সালে। সামাজিক বিজ্ঞান বিভাগের আওতায় এই বিভাগের কার্যক্রম শুরু হয়। শুরুতে এই বিভাগের নাম ছিলো ডিপার্টমেন্ট অব উইমেন স্টাডিস। পরে নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিস’।
সমাজে নারীর অবস্থান এবং দেশ উন্নয়নের মূল ধারায় নারীকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে উইমেন স্টাডিস বিভাগ যাত্রা শুরু করে। নারী-পুরুষ বৈষম্য দূর করে কিভাবে পিছিয়ে পড়া নারী সমাজকে সামনে এগিয়ে নেওয়া যায়, সেই ব্যাপারেই প্রাতিষ্ঠানিক শিক্ষা দেওয়া হয় এই বিভাগ থেকে। তবে বর্তমানে নাম পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন করা হয়েছে শিক্ষার উদ্দেশ্যও। এখন উদ্দেশ্য কেবল নারীর ক্ষমতায়ন নয়। বর্তমানে শিক্ষার উদ্দেশ্য হলো, নারীর ক্ষমতায়নের পাশাপাশি পুরুষের মানসিক উন্নয়নের মাধ্যমে নারী বান্ধব পরিবেশ সৃষ্টি।
এ বিভাগে মেয়েদের পাশাপাশি পড়ছে অনেক ছেলে শিক্ষার্থী। ছেলেরা এই বিভাগে পড়ার জন্য আগ্রহী হচ্ছে কেন। কেন পড়তে এসেছে বা বিষয়টি নিয়ে তাদের ভবিষ্যৎ ভাবনা কি। পাশাপাশি এ বিষয়টি থেকে তারা কি শিখছে। এমন সব প্রশ্নের ধারণা থেকেই এ বিভাগের কয়েকজন নবীন শিক্ষার্থীর সঙ্গে কথা হয়।
উইমেন এন্ড জেন্ডার স্টাডিস বিভাগের প্রথম বর্ষে পড়ছে খুলনার হামিম। এই বিষয়ে পড়ার প্রতি আগ্রহের কারণ জানতে চাইলে সে বলে,আমরা সবাই নারীর অধিকার নিয়ে কথা বললেও এই ব্যাপারে কেউ সচেতন না। নারী-পুরুষ বৈষম্য সমাজের একটি অভিশাপ। আর এই বৈষম্য সম্পর্কে জানতে হলে এবং তা থেকে বেড়িয়ে আসতে হলে এই বিষয়টিতে পড়তে হবে।
ভবিষ্যতে নারী পুরুষ বৈষম্য দূর হোক এটাই চাওয়া ঠাকুরগাঁও-এর সজীব হোসেনের। আর এই চাওয়া থেকেই এই বছর উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিস বিভাগে ভর্তি হয়েছে সজীব। ইচ্ছে করলেই মাইগ্রেশনের মাধ্যমে অন্য বিষয়ে সে ভর্তি হতে পারতো। কিন্তু সে তা করেনি।
এ বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ। জানতে চেয়েছিলাম এই বিভাগে ভর্তির পেছনের কারণটা। আব্দুল্লাহর এখানে পড়ার পেছনের কারণটা অন্য দু চারজন থেকে কিছুটা ভিন্ন। সে বলে, চার বোনের একমাত্র ভাই আমি। বিয়ে হয়ে গেছে সব বোনের।পড়ালেখা শিখলেও পেশাজীবি নয় কোন বোনই। এজন্য ছোটবেলা থেকেই আমার ধারণা ছিল মেয়ে মানেই তো বিয়ে হয়ে যাওয়া। কিন্তু একটু বড় হওয়ার পরে বোনদের দেখে আমার মানসিকতার পরিবর্তন হয়। ওরা কিছু করে না বলে দেখতাম সংসারে ওদের কথার কোন মূল্যায়ন নেই। বিষয়টি আমার খুব খারাপ লাগে। তখন থেকেই আমি ভাবি যে, আমাদের সমাজে পরিবর্তন আসা দরকার। এজন্য অনেক আগে থেকেই এই সাবজেক্টটা আমার প্রথম পছন্দ ছিল।
প্রথম বর্ষের শিক্ষার্থী নেত্রকোনার সুকেশ দেবনাথের ইচ্ছা এই বিষয়ে উচ্চতর ডিগ্রী নিয়ে গ্রামীণ নারীর বৈষম্য দূর করতে কাজ করা।
কিশোরগঞ্জের শফিকুলের বন্ধুর বড় ভাই পড়তেন এই বিষয়টিতে। প্রথমে তার কথায় অনুপ্রাণিত হয়েই তিনি এ বিষয়টিতে পড়তে এসেছিলেন। আর এখন সে এই বিষয়টির গভীরতা উপলব্ধি করতে পেরেছে বলেই ভবিষ্যতে নারী বৈষম্য দূরীকরণে কাজ করতে চায়।
কথা হয় বিভাগের প্রথম বর্ষের নারী শিক্ষার্থী ফাইরুজ হায়দারের সাথে। প্রশ্ন ছিল এই বিভাগে ছেলেরা কি শুধু পড়তে হবে বলে পড়ছে, না কি বিভাগের উদ্দেশ্যকে তারা গুরুত্ব দিয়েই অনুধাবন করছে। ফাইরুজের কথা থেকে জানা যায়, প্রথমে হয়তো অনেক ছেলেই কোন কিছু না ভেবে এই বিষয়ে পড়তে এসেছিল। তবে ক্লাসে এই বিষয়ের উদ্দেশ্য সম্পর্কে শিক্ষকদের আন্তরিক ধারণা দানের ফলে তাদের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আসতে শুরু করেছে।
তবে আশার কথা হচ্ছে বর্তমানে মেয়েদের পাশাপাশি অনেক ছেলেরাও এ ব্যাপারে সচেতন হচ্ছে। তাদেরও চাওয়া সমাজ থেকে নারী পুরুষ বৈষম্য দূর হয়ে নিশ্চিত হোক নারীর ক্ষমতায়ন।
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- জাতির পিতার জন্মদিন আজ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ৮৫০ ছাড়াল
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- ঈদে টানা ৭ দিন ছুটি, আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী


