ঢাবির কোন্দলে ঢাকা কলেজে সংঘর্ষ, আহত ১০
| উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৩ পিএম, ১৩ এপ্রিল ২০১৯ শনিবার
ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে ঢাকা কলেজের দুগ্রুপের সংঘর্ষে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার রাত ২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগে রাত সোয়া ১ টার দিকে বিশ্ববিদ্যালয়ে চৈত্রসংক্রান্তি ও পহেলা বৈশাখ উপলক্ষে প্রস্তুত করা বিভিন্ন ব্যানার, ফেস্টুন, বিজ্ঞাপন সামগ্রী, ফ্রিজ, স্টলে ব্যাপক ভাঙচুর এবং অগ্নিসংযোগ করেছে কেন্দ্রীয় ছাত্রলীগের একটি গ্রুপ।
ছাত্রলীগের অভন্তরীণ কোন্দলকে কেন্দ্র করেই এ ঘটনা ঘটেছে বলে ধারনা করছে সংশ্লিষ্টরা।
পহেলা বৈশাখকে সামনে রেখে ১৩ ও ১৪ এপ্রিল কনসার্টের আয়োজন করেছিল ডাকসু ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। কনসার্টে জেমস, মিলা, ওয়ারফেজ, আরসেল ও ফিট ব্যাকসহ বেশ কয়েকটি ব্যান্ড আসার কথা রয়েছে।
জানা গেছে, সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনকে ছাড়া বেশ কিছু কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা বৈঠক করছে। বিভিন্ন প্রোগ্রামও তাকে ছাড়াই করা হচ্ছে।
এ বিষয়ে জানতে ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনকে একাধিকবার ফোন দিয়েও কথা বলা সম্ভব হয়নি। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস এবং সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনকেও ফোন দিলে তারা রিসিভ করেননি।
তবে ঢাবির সংঘর্ষের কিছু সময় পর ঢাকা কলেজে শোভন-রব্বানীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টা সংঘর্ষ হয়। এরপর নিজের মধ্যে সমঝোতা হয়। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ক্যাম্পাসে পুলিশ মোতায়ন করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক আনোয়ার মাহমুদ জানান, আমি ঘটনা শুনেছি। এ ধরনের বিষয় কোনোভাবেই কাম্য নয়। বিষয়টি দেখে ব্যবস্থা নেয়া হবে।
-জেডসি
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’







