ঢামেকে আরেক ভুয়া চিকিৎসক আটক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৯ এএম, ২১ জুন ২০২৪ শুক্রবার
সংগৃহীত ছবি
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রিপা আক্তার (২০) নামে চিকিৎসক পরিচয় দেওয়া এক তরুণীকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি চিকিৎসক নন বলে স্বীকার করেছেন।
বৃহস্পতিবার (২০ জুন) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঢামেক হাসপাতালের ২১২ নম্বর ওয়ার্ডের গাইনি বিভাগ থেকে তাকে আটক করা হয়।
এর আগে গত বছরের ডিসেম্বরে ঢামেক থেকে মুনিয়া খান রোজা (২৫) নামে একজনকে আটক করা হয়। পরে চিকিৎসক পরিচয়ে প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়। সেই মামলায় তাকে কারাগারে পাঠান আদালত।
এদিকে বৃহস্পতিবার ঢামেক হাসপাতালে আটক রিপা আক্তারের গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফল থানার বউলতলী গ্রামে। তিনি বর্তমানে কামরাঙ্গীর চর এলাকায় থাকেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক (অর্থ ও স্টোর) ডা. মো. খালেকুজ্জামান খান।
তিনি বলেন, অভিযুক্ত ওই তরুণী হাসপাতালের ২১২নং ওয়ার্ডের গাইনি বিভাগে সন্দেহজনকভাবে এপ্রোন পরা অবস্থায় ঘোরাফেরা করছিল। এ সময় হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত নারী আনসার সদস্যরা তাকে আটক করে প্রশাসনিক ভবনে নিয়ে যায়। এক পর্যায়ে ওই তরুণী স্বীকার করেন তিনি ভুয়া চিকিৎসক। পরে তাকে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে ঢামেক হাসপাতালের আনসারের প্লাটুন কমান্ডার (পিসি) মো. মিজানুর রহমান বলেন, আজ সন্ধ্যার দিকে হাসপাতালে পুরাতন ভবনের ২১২নং ওয়ার্ডের গাইনি বিভাগে অভিযুক্ত ওই তরুণী এ্যাপ্রোন পরা অবস্থায় ঘোরাফেরা করছিলেন। প্রথমে তাকে দেখে বোঝাই যাচ্ছিল না তিনি চিকিৎসক নন। এক পর্যায়ে বিষয়টি নারী আনসার সদস্য লুৎফা বেগমের সন্দেহ হলে তিনি চ্যালেঞ্জ করেন। পরে অভিযুক্ত ওই তরুণী স্বীকার করেন তিনি চিকিৎসক নন। তিনি একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। আটকের পর জানিয়েছেন নিউমার্কেট থেকে তিনি এই এ্যাপ্রোন কিনেছেন।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০





