তাইওয়ানের পার্লামেন্টে পেলোসি, মার্কিন দূতকে তলব চীনের
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪৬ এএম, ৩ আগস্ট ২০২২ বুধবার
ছবি: সংগৃহীত
চীনা হুমকির মুখে রাতে তাইওয়ানে নেমে বুধবার সকালে দেশটির পার্লামেন্টে গেছেন, যুক্তরাষ্ট্রের স্পিকার ও দেশটির ডেমোক্র্যাটিক পার্টির অন্যতম শীর্ষ ব্যক্তিত্ব ন্যান্সি পেলোসি।
পার্লামেন্টে দেওয়া ভাষণে পেলোসি জানান, যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের মধ্যে সংসদীয় আদান-প্রদান আরও বাড়াতে চান।
একই সঙ্গে তিনি তাইওয়ানকে ‘বিশ্বের অন্যতম মুক্ত সমাজ’ বলে আখ্যায়িত করেছেন।
তাইওয়ানের পার্লামেন্টে যুক্তরাষ্ট্রের অন্যতম এই শীর্ষ নেতাকে স্বাগত জানান পার্লামেন্টের ভাইস প্রেসিডেন্ট সাই খাই চং।
পেলোসির এ সফরের প্রতিবাদ জানাতে বেইজিংয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে তলব করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।
তাইওয়ানের পার্লামেন্টে ডেপুটি স্পিকারের সঙ্গে বৈঠক ছাড়াও দেশটির প্রেসিডেন্টের সঙ্গেও সাক্ষাতের কর্মসূচি রয়েছে ন্যান্সি পেলোসির।
এর বাইরে তাইপের নাগরিক সমাজের প্রতিনিধি এবং ব্যবসায়ীদের সঙ্গেও বৈঠক করবেন তিনি।
দেশটির গণমাধ্যমের খবর অনুযায়ী, পেলোসি তাইপের হিউম্যান রাইটস পার্কে তিনজন সুপরিচিত গণতন্ত্রপন্থী অধিকার নেতার সঙ্গে সাক্ষাৎ করবেন।
এ ছাড়া তাইওয়ানের সর্ববৃহৎ শিল্পপ্রতিষ্ঠান টিএসএমসির চেয়ারম্যান মার্ক লিউর সঙ্গে দেখা করবেন তিনি।
এদিকে ন্যান্সি পেলোসির তাইপে সফরের প্রতিক্রিয়ায় আরও বেশ কিছু পণ্য তাইওয়ান থেকে আমদানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে চীন।
বুধবার ভোরে চীনের বাণিজ্য মন্ত্রণালয় তাইওয়ান থেকে বেশ কিছু ফল, দু’ধরনের মাছ ও বালু আমদানির ওপর নিষেধাজ্ঞা দেয়।
এর আগে রাতেই এ ধরনের আরেকটি নিষেধাজ্ঞার কথা জানায় বেইজিং কর্তৃপক্ষ। এর আওতায় ছিল বিস্কুট ও কনফেকশনারী দ্রব্যসহ বেশ কিছু পণ্য।
চীনের সঙ্গে তাইওয়ানের বাণিজ্য সম্পর্ক অনেক গভীর এবং তাইওয়ানের রপ্তানির প্রায় ৩০ ভাগই চীনে হয়ে থাকে। দেশ দুটি একে অপরের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার।
ন্যান্সি পেলোসির সফরকে কেন্দ্র করে কূটনৈতিক নানা পাল্টা পদক্ষেপ নিচ্ছে চীন।
চীনের সরকারি বার্তা সংস্থার খবর অনুযায়ী, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে তলব করে কড়া প্রতিবাদ জানিয়েছেন চীনের সহপররাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে তার ভুলের মূল্য দিতে হবে এবং ওয়াশিংটনকে পেলোসির সফরের প্রতিক্রিয়া সামাল দিতে বাস্তব পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
সূত্র : বিবিসি বাংলা
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো








