তিন মাস পর পাচ্ছে উপদেষ্টার ৫০ লাখ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৪৩ এএম, ২৯ অক্টোবর ২০২৫ বুধবার
ছবি: সংগৃহীত
বাংলাদেশ নারী ফুটবল দল চলতি বছর ২৯ জুন-৫ জুলাই মিয়ানমারে এশিয়ান কাপ বাছাই টুর্নামেন্টে অংশগ্রহণ করে। অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে প্রথমবারের মতো এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করে তারা।
নারী ফুটবল দলের ঐতিহাসিক সাফল্যে খুশি হয়ে ৭ জুলাই যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া তাদের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেন। প্রায় সাড়ে তিন মাস পর আগামীকাল (বুধবার) সেই প্রতিশ্রুত অর্থ মেয়েদের হাতে তুলে দেওয়া হবে।
থাইল্যান্ডে দুটি প্রীতি ম্যাচ খেলে আজ রাতে দেশে ফিরেছেন আফিদা-ঋতুপর্ণারা। কাল সকাল সাড়ে দশটায় জাতীয় ক্রীড়া পরিষদের সভা কক্ষে নির্বাহী পরিচালকের মাধ্যমে তাদের পুরষ্কার প্রদান করা হবে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) আমিনুল এহসান বাফুফেকে এই সংক্রান্ত একটি চিঠি দিয়েছেন। সেখানে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ফেডারেশনের ৫ জন কর্মকর্তা এবং এশিয়া কাপ বাছাই স্কোয়াডের সকল খেলোয়াড় ও সংশ্লিষ্টদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
আসিফ মাহমুদ সজীব ভূইয়া ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব নেওয়ার মাস দুয়েক পর ক্রীড়াঙ্গনে বড় সাফল্য এনেছিলেন নারী ফুটবলাররা। কাঠমান্ডুতে নারী সাফ চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিলেন। সাবিনাদের দেশে ফেরার দিন ক্রীড়া উপদেষ্টা এক কোটি টাকা বোনাস ঘোষণা করেন। প্রতিশ্রুত সেই অর্থ এক সপ্তাহের মধ্যেই পেয়ে যান সাবিনারা।
এদিকে, সাফ চ্যাম্পিয়ন দলের জন্য বাফুফে গত বছর ৯ নভেম্বর দেড় কোটি টাকা বোনাস ঘোষণা করেছিল। এক বছর হতে চললেও সেই টাকা প্রদান করতে পারেনি বাফুফে। নির্বাহী কমিটির সভা শেষে সাংবাদিকরা এ নিয়ে প্রশ্ন করলে মিডিয়া কমিটির চেয়ারম্যান কখনো বলেন, 'এটা মিটিংয়ে আলেচনা হয়েছে, দেয়া হবে’, আবার কখনো বলেন, 'আজ এ নিয়ে কোনো আলোচনা হয়নি।'
সাফ চ্যাম্পিয়নের জন্য দেড় কোটি ঘোষণা করলেও এশিয়া কাপে খেলা নিশ্চিতের জন্য কোনো প্রতিশ্রুতি দেয়নি ফুটবল ফেডারেশন। মিয়ানমার থেকে রাতে ফেরার পর হাতিরঝিলে একটি অভ্যর্থনা দিয়েছে শুধু। ফুটবলাররা আর্থিক কিছুই পাননি। বাফুফে নির্বাচনে পদ-পদবীর জন্য ফেডারেশন কর্তারা লাখ লাখ টাকা খরচ করেন। নির্বাচনে জয়ী হওয়ার পর আর ফুটবল ও ফেডারেশন সংক্রান্ত কাজে অর্থ খরচ করেন না।
সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর প্রতিশ্রুত দেড় কোটি টাকা নির্বাহী কমিটির ২১ জন পদবী অনুযায়ী ভাগ করে টাকা দেবেন- এমন একটা আলোচনা হয়েছিল। কমিটির অনেকে ভিন্নমত জানিয়ে বলছেন, সভাপতি ও সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচনে এবার তেমন কোনো খরচ হয়নি। তাই তারাই পুরস্কারের এ অর্থ দিতে পারেন।
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- জাতির পিতার জন্মদিন আজ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ৮৫০ ছাড়াল
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- ঈদে টানা ৭ দিন ছুটি, আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী






