তিনদিনেও সন্ধান মেলেনি নিখোঁজ শিশু নাসিমার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৮ এএম, ১৭ জুন ২০২৫ মঙ্গলবার
শিশুটিকে হারিয়ে দিশেহারা পরিবার।
পরিবারের সদস্যদের সঙ্গে গায়ে হলুদের অনুষ্ঠানে গিয়েছিল ৮ বছরের শিশু নাছিমা আক্তার। সেখান থেকে নিখোঁজ হয়। থানায় জিডি করার তিনদিনেও উদ্ধার হয়নি শিশুটি। এই অবস্থায় উদ্বেগের মধ্যে দিন কাটছে পরিবারের।
গত শনিবার (১৪ জুন) রাতে মাদারীপুরের কালকিনির কাশিমপুর গ্রামে ঘটে এই ঘটনা। এই ঘটনার পর আতঙ্কে আছে অন্য শিশুদের পরিবারও।
স্থানীয় সূত্রে জানা গেছে, একটু আনন্দ উপভোগ করতে মা ময়না বেগমের সঙ্গে প্রতিবেশী হিলু বেপারির ছেলে শিপন বেপারির গায়ে হলুদের অনুষ্ঠানে আসে শিশুটি। বান্ধবীদের সঙ্গে নেচে-গেয়ে সময় কাটায় নাছিমা। পাশে নানি আয়মুন নেছার ঘরে শিশুকে ঘুমাতে বলে মা রাত ১১টার দিকে বাড়িতে চলে যায়। এরপর থেকেই নিখোঁজ ৮ বছরের মেয়েটি।
তৃতীয় শ্রেণিতে পড়ুয়া মাদ্রাসা ছাত্রীর সন্ধানে দিশেহারা পরিবার। বাকরুদ্ধ স্বজনরা। খোঁজ পেতে সাধারণ ডায়েরিও করা হয়েছে। কিন্তু কোনো খোঁজই নেই মেয়েটির। সন্দেহজনক জায়গা ও আশপাশের পুকুর-ডোবায় কয়েক দফায় চালানো হয়েছে তল্লাসি। এই ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের বিচার দাবি করেছেন শিশুটির স্বজন ও এলাকাবাসী।
নাছিমার খালা সাবিনা বেগম বলেন, ‘গায়ে হলুদের অনুষ্ঠান থেকে আমার ভাগনিকে কে বা কারা নিয়ে গেছে কিংবা কেউ ষড়যন্ত্র করে মেরে ফেলেছে। আমরা এই ঘটনার রহস্য উদঘাটনের দাবি জানাচ্ছি।’
প্রতিবেশী নিজামউদ্দিন বলেন, ‘নিখোঁজ মেয়েটির সন্ধান আমরা চাই। আশপাশের পুকুর-ডোবা ও বাড়িঘর তল্লাসি চালানো হয়েছে, কিন্তু পাওয়া যায়নি। থানায় জিডিও করা হয়েছে, পুলিশ দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিবে এটাই আমাদের প্রত্যাশা।’
নাছিমার নানী তাসলিমা বেগম বলেন, ‘আমার নাতনি সুস্থ্যভাবে আমাদের বুকে ফিরে আসুক এটাই চাই। আর যারা নিয়ে গেছে তাদের বিচারও চাই।’
মাদারীপুরের কালকিনি থানার উপপরিদর্শক পল্লব কুমার সরকার জানান, গোয়েন্দা তৎপরতা বাড়িয়ে শিশুটিকে উদ্ধারে কার্যক্রম চলছে। এর আগে জেলা ও থানার পুলিশের বিভিন্ন কর্মকর্তারা ঘটনাস্থলে এসেছেন। পরিবার থেকে কাউকে কোনো সন্দেহও করছে না। বিষয়টি পুলিশ গভীরভাবে তদন্ত করছে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০











