তুমি আমার আশ্রয়, আবেগী বার্তা কোহলির
স্পোর্টস ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৩ পিএম, ২ মে ২০২৫ শুক্রবার
সংগৃহীত ছবি
জনপ্রিয় ক্রিকেটার বিরাট কোহলি ও অভিনেত্রী আনুশকা শর্মা এখন সুখী দম্পতি। আর এটি বিনোদন জগতের তারকাদের চোখেও তারা এখন আদর্শ জুটি। একে অপরের পাশে ঢাল হয়ে দাঁড়ান যে কোনো পরিস্থিতিতে। গতকাল বৃহস্পতিবার (১ মে) আনুশকা শর্মা ৩৭–এ পা দিয়েছেন। স্ত্রীর জন্মদিনে আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। তা সবার মন ছুঁয়ে গেছে।
সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে আনুশকার সঙ্গে ছবি শেয়ার করে ক্যাপশনে কোহলি লিখেছেন— তুমি আমার প্রিয় বন্ধু। তুমি আমার জীবনসঙ্গিনী। তুমি আমার আশ্রয়। তুমি আমার সব কিছু। তুমি আমার জীবনের পথ দেখানো তারা। প্রতিটা দিনই তোমাকে ভালোবাসি। তোমাকে জন্মদিনের শুভেচ্ছা-ভালোবাসা।
বিরাটকে বিয়ে করার পর থেকেই অভিনয়জগৎ থেকে মুখ ফিরিয়েছেন অভিনেত্রী আনুশকা শর্মা। অবশ্য অভিনেত্রী নিজেই জানিয়েছিলেন বিয়ের পর স্বামী-সন্তান নিয়ে সংসার করতে চান তিনি। পরিবারকেই সময় দিতে চান। দেশ ছেড়ে তারা লন্ডনে দ্বিতীয় সংসার পেতেছেন। সেখানে তাদের দুই সন্তানের ছেলেবেলা অনেক বেশি নিরাপদ বলে মনে করেন বিরাট-আনুশকা। তাদের দাম্পত্যেও অযথা কৌতূহল নেই কারও। পেশার কারণে উৎসব উদযাপনে অবশ্যই তারা দেশে আসবেন, থাকবেনও কিছু দিন। কিন্তু এর বেশি নয়।
উল্লেখ্য, ২০১৭ সালের ১১ ডিসেম্বর বিরাট কোহলি ও আনুশকা শর্মা ইতালিতে অনুষ্ঠান করে বিয়ে করেন। ২০২১ সালের জানুয়ারিতে তাদের কন্যাসন্তান ভামিকার জন্ম হয়। অন্যদিকে গত বছর তারা তিন থেকে চারজনের পরিবারে পরিণত হন। জন্ম নেয় পুত্রসন্তান অকায়।
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী











