তুলির আত্মহত্যা: তদন্তের মুখে দুই সাংবাদিক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:১১ পিএম, ১৫ জুলাই ২০২২ শুক্রবার
ফাইল ছবি
সাবেক সিনিয়র সাংবাদিক ও নারী উদ্যোক্তা সোহানা পারভীন তুলির আত্মহত্যার ঘটনায় কারও প্ররোচনা রয়েছে কিনা, সেটার তদন্ত শুরু করেছে পুলিশ।
তদন্তের অংশ হিসেবে বৃহস্পতিবার তার দুই বন্ধুকে জিজ্ঞাসাবাদ করেছে তদন্ত সংশ্লিষ্টরা।
হাজারীবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তারুজ্জামান বলেন, সাংবাদিক তুলির আত্মহত্যার পেছনে কারও প্ররোচনা আছে কিনা; সে বিষয়টি নিশ্চিত হতে তার দুই বন্ধুকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তারা আটক, তেমনটি বলা যাবে না।
পুলিশ জানায়, তুলির মোবাইল ফোনের কললিস্ট যাচাই-বাছাই করে দেখা গেছে; ঘটনার আগের দিন (মঙ্গলবার) এক বন্ধুর সঙ্গে মোবাইল ফোনে বেশ কয়েকবার কথোপকথন হয়েছে তার। বন্ধুর মোবাইল ফোনের কললিস্টে আরও দেখা গেছে, তার অবস্থানও একই এলাকায়; অর্থাৎ রায়েরবাজার। বন্ধু তুলির ফ্লাটে গিয়েছিল কিনা বা তার সঙ্গে মোবাইল ফোনে কী ধরনের কথা হয়েছিল- এসব বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তদন্তের স্বার্থে ওই দুই সাংবাদিকের নাম প্রকাশ করেনি পুলিশ।
জানা গেছে, তুলির দুই বন্ধুই সাংবাদিক। এর মধ্যে একজন ওই বাসায় ঘন ঘন যাতায়াত করতেন। ঘটনার দিন ওই ফ্ল্যাটের নিচ থেকে এক সাংবাদিকের মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। মোটরসাইকেলটি বাসায় নিরাপত্তা প্রহরী শনাক্ত করেন।
এর আগে, বুধবার (১৩ জুলাই) রায়েরবাজারের বাসা থেকে সাংবাদিক তুলির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। স্বজনরা বলছেন, তুলি এভাবে আত্মহত্যা করতে পারেন না। এর পেছনে অন্য কোনও কারণ থাকতে পারে।
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু





