ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ২১:৩৮:২৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

তৃণমূল নারী উদ্যোক্তা পুরষ্কার প্রদান

আপডেট: ০২:৪০ পিএম, ৮ সেপ্টেম্বর ২০১৪ সোমবার

মাহাদী হাসান, স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : প্রথমবারের মতো 'তৃণমুল নারী উদ্যোক্তা পুরষ্কার ২০১৩' প্রদান করলেন এসোসিয়াশন অব গ্রাসরুটস উইমেন এন্টারপ্রেনার্স বাংলাদেশ।

ds_35109_0'তৃণমূল নারী উদ্যোক্তার মাধ্যমে নারীর ক্ষমতায়ন' প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ঢাকা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে মঙ্গলবার এই পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি জাতীয় সংসদের স্পিকার ডঃ শিরীন শারমিন চৌধুরী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নারী ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডঃ আতিউর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এসোসিয়েশন অব  গ্রাসরুটস উইমেন এন্টারপ্রেনার্স বাংলাদেশ এর সভাপতি মৌসুমি ইসলাম। মোট ৫শ' ২৩ জন উদ্যোক্তার মধ্যে চ্যাম্পিয়ন হন ঠাকুরগাঁও জেলার মোকসেদা বেগম। প্রথম রানার আপ হন যশোর জেলার কোহিনূর আক্তার। দ্বিতীয় রানারআপ হন দিনাজপুর জেলার শাহনাজ বেগম রোজী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের স্পিকার বলেন  'তৃণমূল নারীরা যেন আরো  নতুন নতুন উদ্যোগ নিতে পারে সে ব্যাপারে সরকার সহায়তা করবে'। এসময় তিনি তৃণমূল নারীদের জন্য জয়িতা প্রকল্পের কথা বলেন এবং ভবিষ্যতে এমন আরো পরিকল্পনা আছে বলে জানান। কর্মজীবী নারীদের অর্থনৈতিকভাবে ক্ষমতায়ন করতে এবং প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে তাদেরকে যথাযথ প্রশিক্ষণ দিতে হবে বলে জানান তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি সহ বক্তব্য রাখেন জুরি বোর্ডের চেয়ারম্যান বিসিক চেয়ারম্যান শ্যাম সুন্দর শিকদার। সেরা তৃণমূল নারী উদ্যোক্তা হওয়া মোকসেদা বেগম জানান তিনি মাত্র ১০ জন নারী নিয়ে ঠাকুরগাঁয়ে অনন্যা হস্তশিল্প চালু করেন। এখন সেখানে কাজ করে প্রায় ২০০ জন নারী। ভবিষ্যতে এর সংখ্যা ৫০০ ছাড়িয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। অনুষ্ঠানটির পৃষ্ঠপোষনা করে আইএফআইসি ব্যাংক। এসময় আইএফআইসি ব্যাংক “প্রান্ত নারী” নামে তৃণমূল নারী উদ্যোক্তাদের জন্য একটি আর্থিক সেবার ফলক উন্মোচন করে।

২৮.০৮.২০১৪