ঢাকা, মঙ্গলবার ০৩, নভেম্বর ২০২৬ ০:৩২:১৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর অভাব-অনটন জয় করে যমজ দুই বোন পেলেন জিপিএ-৫ চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‌‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯

তেরেসা মে-কে উৎখাতে নিজ দলের মন্ত্রীদের ষড়যন্ত্র

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৫০ পিএম, ২৫ মার্চ ২০১৯ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে-কে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা করছেন তার নিজ দলের মন্ত্রীরা। ব্রেক্সিট ইস্যুতে তার ওপর প্রধানমন্ত্রীর পদ ছাড়ার চাপ সৃষ্টি করা হয়েছে।

শনিবার রাজপথে প্রায় ১০ লাখ মানুষ ব্রেক্সিট ইস্যুতে দ্বিতীয় গণভোটের দাবিতে বিক্ষোভ করে এরপর মে-কে নিজ দল কনজারভেটিভ পার্টির অনেক সিনিয়র নেতা সাফ জানিয়ে দিয়েছেন, তিনি পদত্যাগের প্রতিশ্রুতি দিলেই কেবল তার ব্রেক্সিট ইস্যুতে সমর্থন দেবেন তারা।

এ অবস্থায় থেরেসা মে’র বিরুদ্ধে কয়েকজন মন্ত্রী যে প্রচেষ্টা নিয়েছেন তাকে মন্ত্রপরিষদের অভ্যুত্থান হিসেবে আখ্যায়িত করছে বৃটিশ গণমাধ্যম। বলা হচ্ছে, এমন অভ্যুত্থান বা পরিকল্পনার কারণে থেরেসা মে’র জন্য ১০ নং ডাউনিং স্ট্রিটের দিন ফুরিয়ে এসেছে। আগামী কয়েক দিন পরই তাকে ছাড়তে হতে পারে ১০ নং ডাউনিং স্ট্রিট।

অনলাইন স্কাই নিউজ বলছে, তেরেসা মে-কে সরিয়ে দিয়ে সে পদে বসানো হবে ডেভিড লিডিংটন অথবা মাইকেল গভ’কে। দ্যা সানডে টাইমসকে ১১ জন মন্ত্রী বলেছেন, তারা চান প্রধানমন্ত্রী থেরেসা মে পদ থেকে সরে দাঁড়ান যাতে এ পদে নতুন কাউকে বসানোর পথ তৈরি হয়।

-জেডসি