দুর্নীতিগ্রস্ত নেতারাই দেশকে ডুবিয়েছে, বললেন সাবেক রাষ্ট্রদূত
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৮ এএম, ১০ সেপ্টেম্বর ২০২১ শুক্রবার
রোয়া রহমানি। ছবি: সংগৃহীত।
আফগানিস্তানে প্রথম নারী রাষ্ট্রদূত ছিলেন রয়া রাহমানি। প্রায় ৩ বছর আমেরিকায় রাষ্ট্রদূত পদে কাজ করেছেন ৪৩ বছরের রেহমানি। দেশে তালেবানের ক্ষমতা দখলের ইঙ্গিত স্পষ্ট হতেই তিনি পদত্যাগ করেন। কিন্তু আফগানিস্তানে ফেরেননি।
আশরাফ গনি সরকারের সীমাহীন দুর্নীতিই আফগানিস্তানে তালেবানের পুনরুত্থানের পথ প্রশস্ত করেছে। সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই অভিযোগ প্রাক্তন আফগান কূটনীতিক রোয়া রহমানির।
আমেরিকায় নিযুক্ত প্রথম নারী আফগান রাষ্ট্রদূত রহমানি বলেন, আমেরিকার মদতে গঠিত আফগান সরকার দেশকে নেতৃত্ব দিতে পুরোপুরি ব্যর্থ হয়েছিল। তাই তালেবানের পক্ষে এত সহজে কাবুল দখল করা সম্ভব হয়েছে।
জুলাইয়ের শেষ-পর্বে আফগানিস্তানের একের পর এক প্রদেশ তালেবান দখল করতে শুরু করলে আমেরিকায় আফগান রাষ্ট্রদূতের পদ থেকে ইস্তফা দেন রোয়া রহমানি।
তিনি বলেছেন, সে সময় অনেকেই হতবাক হয়ে গিয়েছিল। কিন্তু আফগান নাগরিক হিসেবে আমি অবাক হইনি। কারণ, সরকারের অন্দরে নেতৃত্বের অভাব এবং দুর্নীতি সম্পর্কে অবহিত ছিলাম আমি।
আফগানিস্তানের তালিবানের দখলদারি ভবিষ্যতে ওয়াশিংটনের কাছে চিন্তার কারণ হয়ে উঠতে পারে বলেও জানান রোয়া।
আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের যুক্তি দিতে গিয়ে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছিলেন, তারা আর যুদ্ধ এবং রক্তপাত চান না।
রহমানির মতে, আমেরিকার সহায়তায় যে আফগান সেনাবাহিনী গঠিত হয়েছিল, তারাও দেশের নাগরিকদের নিরাপত্তার জন্য তালিবানের বিরুদ্ধে অস্ত্র ধরতে আদৌ ইচ্ছুক ছিল। কারণ, পুরো ব্যবস্থাটাই ছিল দুর্নীতিতে ঘেরা। ১৫ আগস্ট তালেবানের কাবুল দখলের পর প্রেসিডেন্ট গনির বিদেশে পালানোকেও ‘হতাশাজনক’ বলেছেন রোয়া রহমানি।
তালেবান আমলে আফগান নারীদের কোনো ভবিষ্যত নেই। এ প্রসঙ্গে রোয়া রেহমানি বলেন, আফগান নিয়ন্ত্রিত সরকার বা সামাজিক ব্যবস্থায় নারীদের কোনও স্থান নেই। নয়া তালেবান সরকারেও কোনও নারীকে রাখা হয়নি। এর থেকেই স্পষ্ট, নারীদের সম্পর্কে তালিবান নেতৃত্বের কী ভাবনা।
তিনি বলেন, প্রবল প্রতিকূল পরিস্থিতিতেও যে সব সাহসী আফগান নারীরা পথে নেমে তালিবানের বিরোধিতা করছেন, তাদের আমি সালাম জানাই।
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক


