দেশে আইসিইউ বেডের সংখ্যা ও বণ্টন কিভাবে হয় জানতে চায় হাইকোর্ট
ইউএনবি | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪৯ পিএম, ৮ জুন ২০২০ সোমবার
দেশে আইসিইউ বেডের সংখ্যা ও বণ্টন কিভাবে হয় জানতে চায় হাইকোর্ট
সারা দেশের হাসপাতালে কতগুলোতে কতগুলো নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ বেড) আছে, তা–বণ্টন কিভাবে হয় তা জানতে চাওয়ার পাশাপাশি করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের পরামর্শ ও তদারকিতে কেন্দ্রীয়ভাবে কী ব্যবস্থা আছে, তাও জানতে চেয়েছে হাইকোর্ট।
আজ সোমবার এক রিটের শুনানিতে বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ এসব তথ্য জানতে চান।
রাষ্ট্রপক্ষকে আগামী বুধবারের মধ্যে ওই সব তথ্য জানাতে বলা হয়েছে।
করোনাভাইরাসের সংক্রমণে উদ্ভূত পরিস্থিতিতে বেসরকারি হাসপাতালের ‘আইসিইউ বেড অধিগ্রহণ’ ও অনলাইনে ‘সেন্ট্রাল বেড ব্যুরো’ গঠনের নির্দেশনা চেয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ডেপুটি রেজিস্ট্রার শেখ আবদুল্লাহ আল মামুন গত শনিবার ওই রিটটি করেন।
আজ আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ইয়াদিয়া জামান। ভার্চ্যুয়াল উপস্থিতিতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। রাষ্ট্রপক্ষে শুনানিতে যুক্ত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার ও সহকারী অ্যাটর্নি জেনারেল অবন্তী নূরুল।
পরে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা সাংবাদিকদের বলেন, ‘করোনা রোগীদের পরামর্শ ও তদারকির জন্য কেন্দ্রীয়ভাবে কী ব্যবস্থা আছে এবং দেশে কতগুলো আইসিইউ বেড আছে, তা জানতে চেয়েছেন আদালত। বুধবার এসব তথ্য জানাতে বলা হয়েছে।’
আইনজীবী ইয়াদিয়া জামান বলেন, ‘শুনানিতে করোনা উপসর্গের রোগীদের বিভিন্ন হাসপাতাল ঘুরেও চিকিৎসা না পাওয়ার বিষয়ে উষ্মা প্রকাশ করেছেন হাইকোর্ট।’
এছাড়া সারাদেশে আইসিইউ বেডের সংখ্যা কত, সেগুলো কীভাবে বণ্টন হয় সে বিষয়েও জানতে চাওয়া হয়েছে উল্লেখ করে বলেন, হাসপাতালের বেড মনিটরিংয়ে কেন্দ্রীয়ভাবে কী ব্যবস্থা নেয়া হয়েছে সেটিও রাষ্ট্রপক্ষকে জানাতে বলা হয়েছে। বুধবার এ বিষয়ে আদেশ দেবেন আদালত।’
আইনজীবী ইয়াদিয়া জামান জানান, গণমাধ্যমে এসেছে, সারা দেশের হাসপাতালগুলোয় ১ হাজার ১৬৯টি আইসিইউ বেড আছে। এর মধ্যে সরকারি হাসপাতালে ৪৩২টি বেড আছে, বাকিগুলো বেসরকারি হাসপাতালে। করোনাভাইরাসে আক্রান্ত রোগী এক হাসপাতাল থেকে অন্য হাসপাতলে ঘুরে ভর্তি হতে পারছেন না খবরও এসেছে। এ অবস্থায় করোনায় আক্রান্ত ব্যক্তিদের জন্য ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টের আলোকে বেসরকারি হাসপাতালের আইসিইউ বেডগুলো অধিগ্রহণ ও অনলাইনে সেন্ট্রাল বেড ব্যুরো গঠনের নির্দেশনা চেয়ে রিটটি করা হয়।
‘সেন্ট্রাল বেড ব্যুরো’র ধারণাটি ব্যাখ্যা করে এই আইনজীবী বলেন, সারাদেশে কোন হাসপাতালে কয়টি বেড খালি আছে, কোথায় খালি নেই- তার সব তথ্য এক জায়গায় থাকবে। এ ব্যবস্থা চালু থাকলে রোগী ভর্তির আগেই স্বজনরা জানতে পারবেন, কোথায় বেড খালি আছে। এতে করে রোগী নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে হবে না।
রিটে স্বাস্থ্য সচিব, পরিকল্পনা মন্ত্রণালয় সচিব এবং ঢাকা ও চট্টগ্রামের জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট ছয়জনকে বিবাদী করা হয়েছে।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক











