দোহারে মা-মেয়ের মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৪ এএম, ৯ মে ২০২৪ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
ঢাকার দোহারে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বুধবার (৮ মে) সন্ধ্যায় উপজেলার বিলাসপুর ইউনিয়নের দেবীনগর এলাকা নিজে বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন ওই গ্রামের সৌদি প্রবাসী সিরাজ শেখের স্ত্রী কাজল (২৯) ও তার দেড় বছরের মেয়ে তাবাসুম।
নিহতের শাশুড়ি আসমা আক্তার জানায়, বুধবার বিকেলে কাজলের ঘরের দরজা বন্ধ থাকায় তাকে ডাকাডাকি করলেও তিনি সাড়া না দেওয়ায় প্রতিবেশীদের ডেকে আনি। পরে সবার সহযোগিতায় দরজা ভেঙে ফ্যানের সাথে ঝুলন্ত কাজলের এবং খাট থেকে তার মেয়ের নিথর দেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন দোহার থানা পুলিশ।
কাজলের শাশুড়ি আরও বলেন, আমাদের পারিবারিক কোন দ্বন্দ্ব ছিল না তবে সকালে কাজলের মন খারাপ ছিল। কি কারণে, কেন ওরা আত্মহত্যা করেছে বলতে পারি না।
এ বিষয়ে দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুল আলম বলেন, ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। ঘটনাটি হত্যা না আত্মহত্যা তা মাথায় নিয়ে তদন্ত করা হবে বলে জানান তিনি।
- ২০২৬ সালের শক্তিশালী পাসপোর্টের তালিকা প্রকাশ
- আংশিক মেঘলা হলেও ঢাকায় আজ বাড়তে পারে তাপমাত্রা
- রানি মুখার্জির ভয়াল প্রত্যাবর্তন, বক্স অফিসে হিট ‘মারদানি থ্রি’
- জামায়াত আমিরের মন্তব্যে নারীদের প্রতিবাদে তোলপাড়
- ওমরাহ ব্যবস্থাপনায় অনিয়ম: ১,৮০০ বিদেশি এজেন্সির চুক্তি স্থগিত
- রোহিঙ্গাদের পাসপোর্ট: বাস্তবতা, যুক্তি ও ভবিষ্যৎ ভাবনা
- এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে আজ
- নারী প্রার্থীদের প্রচারণায় নতুন জোর
- নির্বাচন ও গণভোট: ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ
- বিএনপি নারী অধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ: ইশরাক
- ইসির ‘দায়িত্বহীনতায়’ ফাঁস ১৪ হাজার সাংবাদিকের তথ্য
- টিএসসিতে মাত্র ৫০ টাকায় দেখা যাবে নতুন-পুরনো সিনেমা!
- নারী ভোটার: সংখ্যায় প্রায় সমান, প্রত্যাশায় দৃঢ়
- চিঠি আর আসে না, ডাকহরকরা হারিয়ে গেছে
- দেশে পৌঁছালো প্রবাসীদের প্রায় দেড় লাখ ব্যালট
- টেক্সট-ছবি থেকে থ্রি-ডি দুনিয়া বানাবে গুগলের নতুন এআই
- অনিয়মের বিরুদ্ধে ভোটের মাধ্যমে জবাব দেবে জনগণ: তাসলিমা
- আজ খুবই অস্বাস্থ্যকর রাজধানীর বাতাস
- ইসির ‘দায়িত্বহীনতায়’ ফাঁস ১৪ হাজার সাংবাদিকের তথ্য
- বিএনপি নারী অধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ: ইশরাক
- নারী ভোটার: সংখ্যায় প্রায় সমান, প্রত্যাশায় দৃঢ়
- টিএসসিতে মাত্র ৫০ টাকায় দেখা যাবে নতুন-পুরনো সিনেমা!
- নির্বাচনী ইশতেহার প্রকাশ করলেন তাসনিম জারা
- ফের বাড়লো সোনার দাম, প্রতি ভরি ২ লাখ ৬০ হাজার টাকা
- কুয়াশা ও তাপমাত্রা নিয়ে নতুন তথ্য জানা গেল
- নির্বাচন ও গণভোট: ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ
- নির্বাচনী প্রচারণায় কোকোর স্ত্রী শামিলা রহমান সিঁথি
- দেশে পৌঁছালো প্রবাসীদের প্রায় দেড় লাখ ব্যালট
- ‘উচ্চ সতর্কতায়’ রয়েছে ইরানি বাহিনী: সেনাপ্রধান
- ৬ চ্যালেঞ্জের মুখে পড়বে নির্বাচিত সরকার









