দ্বিগুণ আনন্দিত জয়া
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:২৩ পিএম, ১০ আগস্ট ২০১৯ শনিবার
জয়া আহসান অভিনীত ‘এক যে ছিল রাজা’ ছবি ভারতের ৬৬তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে। ছবিটি পরিচালনা করেছেন সৃজিত মুখার্জী। এই নিয়ে জয়া আহসান অভিনীত কোনো ছবি দ্বিতীয়বারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য মনোনীত হয়েছে। এর আগে কৌশিক গাঙ্গুলী পরিচালিত ‘বিসর্জন’ ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলো।
নিজের অভিনীত কলকাতার ছবি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ায় উচ্ছ্বসিত জয়া আহসান। পুরস্কারপ্রাপ্তির প্রতিক্রিয়ায় এই অভিনেত্রী বলেন, ‘এক যে ছিল রাজা’ ছবির প্রেক্ষাপট বাংলাদেশের ভাওয়াল অঞ্চল। শুধু অভিনয় নয়, গবেষক দলের অংশ হিসেবে ছবিটিতে ভাওয়ালের স্থানীয় বাংলা উচ্চারণের ভঙ্গিমা নিয়ে আসার কাজটিতে আমি যুক্ত ছিলাম। এর আগে আমার অভিনীত ‘বিসর্জন’ ছবিটিও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিল। কাকতালীয়ভাবে দুটো ছবির প্রেক্ষাপটই বাংলাদেশ, এটি আমার আনন্দের মাত্রা দ্বিগুণ করেছে।
এদিকে জাতীয় পুরস্কার প্রসঙ্গে সৃজিত মুখার্জী বলেন, আবারও বাংলা থেকে ছবি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে। এটা বাংলা সিনেমার জন্য ভালো। এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া ছবির পরিচালক আমি। এটা ভাবতেই ভালো লাগছে। এই ছবির সাথে সংশ্লিষ্ট সবাইকে কৃতজ্ঞতা জানাই। এই পুরস্কার সামনে আরও ভালো কাজ করার জন্য অনুপ্রাণিত করবে।
বাংলাদেশের জয়দেবপুরের ভাওয়াল অঞ্চল নিয়ে ‘এক যে ছিল রাজা’ ছবিটি নির্মিত হয়। এতে ভাওয়াল রাজার চরিত্রে অভিনয় করেন যীশু সেনগুপ্ত। আর তার বোনের চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান।
- জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে
- বিশ্ববাজারে আজও কমলো স্বর্ণের দাম
- একাত্তরের গণহত্যার স্বীকৃতিতে কাজ করবে সরকার: শামা ওবায়েদ
- বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা ঋণের নির্দেশ
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ
- যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও
- সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত
- ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব