ঢাকা, শুক্রবার ০৫, জুন ২০২৬ ২১:৫১:১১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩ ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি

ধর্ষণকাণ্ডে তোলপাড় ভারত, ক্রিকেটারদের প্রতিবাদ

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪০ এএম, ১৭ আগস্ট ২০২৪ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কলকাতার আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে গত শুক্রবার এক নারী চিকিৎসককে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। যার প্রতিবাদে এখন উত্তাল গোটা ভারত। বিক্ষোভ চলছে কলকাতায়। ভারতের অন্যান্য শহরেও এই বর্বর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে প্রতিবাদ হচ্ছে। যেই প্রতিবাদে যোগ দিয়েছেন ভারতের ক্রিকেটাররাও।

কলকাতার দাদা খ্যাত সাবেক অধিনায়ক ও কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি এ ঘটনার কঠোর সমালোচনা করেছেন। আরজি করের ঘটনাটিকে অত্যন্ত দুর্ভাগ্যজনক ও নিন্দনীয় ঘটনা বলে অভিহিত করেছেন তিনি। সেই সঙ্গে এই ধরনের অপরাধের কোনো অজুহাত নেই বলে প্রশাসনকে অবিলম্বে কঠোর ব্যবস্থা নিতে বলেছেন তিনি।

এ ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক শ্রেয়াস আইয়ার। তিনি তার ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘গত কয়েক বছরে কিছুই পরিবর্তন হয়নি! যা ঘটেছে তা শোনার পর থেকে আমি আক্ষরিক অর্থেই বিধ্বস্ত হয়ে পড়েছি। নারীর ন্যায়বিচার নিশ্চিত হোক।’

এর আগে ঘটে যাওয়া বেশ কয়েকটি ধর্ষণের খবরের ছবি পাশাপাশি বসিয়ে এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন ভারতের তারকা পেসার মোহাম্মদ সিরাজ। তিনি লিখেছেন, ‘এবার কী অজুহাত দিবেন? এখানেও কি সেই মেয়েটার দোষ? কারণ পুরুষ তো পুরুষই থাকবে, তাই না?’

এর আগে প্রতিবাদে সরব হয়েছিলেন বুমরাহ। বৃহস্পতিবার তিনি ইনস্টাগ্রামের স্টোরিতে অভিনেত্রী আলিয়া ভাটের একটি পোস্ট শেয়ার করেন। যেখানে তিনি বলেন, ‘নারীর পথ বদলে দেওয়া নয়, জোর দিতে হবে পরিবেশ বদলে।’