‘ন ডরাই’ ছবির প্রদর্শনী বন্ধে আইনি নোটিশ
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪৮ পিএম, ৪ ডিসেম্বর ২০১৯ বুধবার
‘ন ডরাই’ ছবির পোস্টার।
ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং অশ্লীলতার অভিযোগ এনে দেশের প্রথম সার্ফিং ছবি ‘ন ডরাই’র সেন্সর সনদ বাতিল ও প্রদর্শনী বন্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
আজ বুধবার জনস্বার্থে রেজিস্ট্রি ডাকযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. হুজ্জাতুল ইসলাম এই নোটিশ পাঠান। আর আগামী ৭২ ঘণ্টার মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করলে হাইকোর্টে রিট করা হবে বলেও নোটিশে জানান এই আইনজীবী।
নোটিশে বলা হয়েছে, ‘ন ডরাই’ ছবির প্রধান চরিত্রের সঙ্গে হযরত মুহাম্মদ (সা.) এর স্ত্রী হযরত আয়শার (রা) মিল রাখা হয়েছে। হযরত আয়শা (রা.) ইসলাম ধর্মে অত্যন্ত পবিত্র ও সম্মানিত। ছবির প্রধান চরিত্রের সঙ্গে হযরত আয়শার নাম ব্যবহার করে অশ্লীল দৃশ্য ধারণ করা হয়েছে যা মুসলমানদের ধর্মীয় মূল্যবোধে আঘাতের শামিল। চলচ্চিত্রটির প্রযোজক, পরিচালক এবং চিত্রনাট্যকার সস্তা প্রচারণার উদ্দেশ্যে ধর্মীয় উস্কানিমূলক পথ বেছে নিয়েছেন। এটি ডিজিটাল নিরাপত্তা আইনের ২৮ ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।
চলচ্চিত্র সেন্সরবোর্ড ছবিটি প্রদর্শনের অনুমতি দিয়ে আইন লঙ্গন করেছেন। আইনি নোটিশে ‘ন ডরাই’ চলচ্চিত্রের সেন্সরশিপ বাতিল, প্রেক্ষাগৃহে প্রদর্শনী বন্ধ করা এবং বাজার থেকে ছবির কমিক ও এনিমেটেড ভিডিও প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।
নোটিশে ছবিটির সেন্সর ও প্রদর্শন বাজার থেকে প্রত্যাহার এবং সংশ্লিষ্টদের মুসলিম সমাজের কাছে ক্ষমা চাইতে অনুরোধ জানানো হয়েছে। না হলে ৭২ ঘণ্টা পর প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণে আদালতের দ্বারস্থ হওয়ার বিষয়টিও নোটিশে উল্লেখ করা হয়েছে।
এদিকে, এই আইনি নোটিশ প্রসঙ্গে কোনো মন্তব্য করতে রাজি নন সংশ্লিষ্ট প্রযোজক-পরিচালকরা।
উল্লেখ্য, স্টার সিনেপ্লেক্স প্রযোজিত ‘ন ডরাই’ ছবিটি গত ২৯ নভেম্বর দেশের ৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নির্মিত এই ছবির মূল চরিত্রের নাম আয়শা। এতে আয়শা চরিত্রে অভিনয় করেন সুনেরাহ্ বিনতে কামাল। তার বিপরীতে অভিনয় করেছেন শরিফুল রাজ। ছবিটি নির্মাণ করেছেন তানিম রহমান অংশু।
- বাংলাদেশিদের জন্য বিবিসি মিডিয়া অ্যাকশনে চাকরির সুযোগ
- সকালে খালি পেটে জিরা পানি পান করার উপকারিতা
- আজ শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা
- কিডনি ভালো রাখে যেসব খাবার
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা
- কুমিল্লায় চর দখল নিয়ে ৩ গ্রামের সংঘর্ষে নারী নিহত
- বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা
- ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার
- কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ











