নতুন প্রজন্মকে প্রযুক্তিতে দক্ষ হতে হবে : পলক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৫:৫৫ পিএম, ১৪ জানুয়ারি ২০১৮ রবিবার
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্যে নতুন প্রজন্মকে শিক্ষা ও প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে হবে। এ প্রজন্মকে প্রযুক্তিতে দক্ষ হতে হবে।
শুক্রবার নাটোরের সিংড়া কোর্ট মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত চলনবিল শিক্ষা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে আয়োজিত দিনব্যাপী চলনবিল শিক্ষা উৎসবে সিংড়া গোল-ই-আফরোজ সরকারী কলেজের অধ্যক্ষ আতিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দীপ কুমার সরকার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমিনুর রহমান অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।
জুনাইদ আহমেদ পলক বলেন, শিক্ষা, জ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ আগামী দিনের মেধাবী প্রজন্ম গড়ে তুলতে হবে। আর একজন শিক্ষকই পারেন মেধাবী প্রজন্ম তৈরি করতে। পাশাপাশি একজন প্রজ্ঞাময়ী মা মেধাবী প্রজন্ম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
প্রতিমন্ত্রী বলেন, শিক্ষা, বিশেষত প্রযুক্তি নির্ভর আধুনিক শিক্ষার প্রসার ঘটিয়ে সরকার তার অভিষ্ট লক্ষ্যে পৌছতে চায়। শিক্ষার্থীদের উচিৎ সুশিক্ষা গ্রহণ করে দেশের যোগ্য নাগরিক হয়ে গড়ে ওঠা এবং এলাকা তথা দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে নিয়োজিত হওয়া।
শিক্ষা উৎসবে সাতটি ক্যাটাগরিতে ৪৬ জন অবসর প্রাপ্ত শিক্ষক, নয়জন প্রজ্ঞাময়ী মা, ১৮টি সেরা শিক্ষা প্রতিষ্ঠান, ১৮ জন মরনোত্তর গুণীজন, এক হাজার কৃতি শিক্ষার্থী, ১২৬ জন ‘সফল যারা কেমন তারা’ এবং ১৪ জন অদম্য মেধাবী শিক্ষার্থীসহ মোট ১২৩০ জনকে সম্মাননা প্রদান করা হয়।
সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হবে।
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা

