নতুন বছরের প্রথম দিনে দেশে জন্ম নিলো ৯ হাজার ২৩৬ শিশু
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৮ পিএম, ২ জানুয়ারি ২০২১ শনিবার
ছবি: সংগৃহীত
বছরের প্রথম দিনে দেশে ৯ হাজার ২৩৬ শিশু ও গোটা বিশ্বে জন্ম নিয়েছে ৩ লাখ ৭১ হাজার ৫০৪ শিশু। এ বছর বিশ্বজুড়ে ১৪ কোটি নবজাতক জন্ম নিতে পারে এবং যাদের গড় আয়ু হওয়ার কথা ৮৪ বছর বলে শুক্রবার জানিয়েছে ইউনাইটেড ন্যাশন চিলড্রেনস ফান্ড (ইউনিসেফ)। প্রতি জানুয়ারিতে নববর্ষের দিনটি বিশ্বজুড়ে শিশু জন্মগ্রহণের জন্য একটি শুভ দিন, যে দিনে ইউনিসেফ শিশুদের জন্ম উদযাপন করে।
ইউনিসেফের তথ্যানুযায়ী, ২০২১ সালের প্রথম নবজাতক জন্মগ্রহণ করেছে প্রশান্ত মহাসাগরের কোলে থাকা ফিজি দ্বীপপুঞ্জে। আর প্রথম দিনের হিসেবে শেষ শিশুটির জন্ম মার্কিন যুক্তরাষ্ট্রে। গোটা বিশ্বে মোট যত শিশু জন্ম নিচ্ছে, তার অর্ধেকই মাত্র ১০ দেশে। যে তালিকায় সবার উপরে রয়েছে ভারত। ইউনিসেফের তালিকা অনুযায়ী, ১ জানুয়ারি ভারতে ৫৯ হাজার ৯৯৫ নবজাতক জন্ম নিয়েছে।
এরপর যথাক্রমে চীনে ৩৫ হাজার ৬১৫, নাইজেরিয়ায় ২১ হাজার ৪৩৯, পাকিস্তানে ১৪ হাজার ১৬১, ইন্দোনেশিয়ায় ১২ হাজার ৩৩৬, ইথিওপিয়ায় ১২ হাজার ৬, মার্কিন যুক্তরাষ্ট্রে ১০ হাজার ৩১২, মিশরে ৯ হাজার ৪৫৫ ও কঙ্গো প্রজাতন্ত্রে ৮ হাজার ৬৪০ শিশুর জন্ম হয়েছে।
ইউনিসেফের একজিকিউটিভ ডিরেক্টর হেনরিটা ফোরে বলেন, নতুন সম্ভাবনার বিশ্বে পা রাখার সুযোগ নিয়ে পৃথিবীতে এল ৩.৭১ লাখ নবজাতক। মহামারীর ধাক্কা কাটিয়ে নতুন এক পৃথিবী গঠনের স্বপ্ন দেখছে গোটা বিশ্ব। সেই জায়গায় দাঁড়িয়ে ভবিষ্যতের পথপ্রদর্শক হয়ে উঠুক নববর্ষের নবজাতকরা।
-জেডসি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা



