নাটোরে উচ্চ ফলনশীল সরিষার অভিষেক
অর্থনীতি ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:২৫ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২২ শুক্রবার
ফাইল ছবি।
উচ্চ ফলনশীল এবং স্বাস্থ্যকর তেলের উৎস হিসেবে বারি-১৮ জাতের সরিষা চাষের অভিষেক হয়েছে নাটোরে। বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট উদ্ভাবিত এ সরিষা চাষ করে সফল হয়েছেন কৃষি উদ্যোক্তা আরিফুল ইসলাম।
বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট এর গবেষণায় বলা হয়েছে, বারি-১৮ বিঘাপ্রতি ফলন সাড়ে আট মণ। তাই প্রচলিত সরিষার চেয়ে তেলের পরিমাণ বৃদ্ধি পায় অন্তত দুই শতাংশ। প্রচলিত সরিষার ইউরেসিক এসিডের হার আড়াই শতাংশের উপরে থাকায় অনেকে ভোজ্যতেল হিসেবে সরিষাকে পরিহার করেন। কিন্তু বারি-১৮ জাতের সরিষার তেলে ইউরেসিক এসিডের হার পয়েন্ট পাঁচ শতাংশের নীচে। এ কারণে এ তেল স্বাস্থ্যসম্মত। ফ্যাটি এসিডের হার কম থাকায় হৃদরোগ, উচ্চ রক্তচাপের জন্যে মোটেই ক্ষতিকর নয়। এ সািরষা জাতকে সম্প্রসারিত করতে পারলে দেশে উপকারী ভোজ্যতেলের অপার সম্ভাবনাময় ক্ষেত্র তৈরী হবে। তেল আমদানীতে বৈদেশিক মুদ্রা ব্যয়ের ক্ষেত্র হবে সংকুচিত।
সরিষাকে বলা হয় সুযোগ সন্ধানী শস্য। কখনো বা বলা হয়, দুই মৌসুমের ধান চাষের মেলবন্ধন রচনাকারী শস্য। আমন ধানের জমিতে ধান কাটার দুই সপ্তাহ আগে জমিতে সরিষার দানা ছিটিয়ে দেওয়া হয়। ধান কাটতে কাটতেই অংকুরোদগম হয় সরিষা বীজের। সরিষার জীবনচক্রে সময়ের সর্বোত্তম সদ্ব্যবহার করা যায়। ১১০ দিনের মাথায় সরিষা ঘরে ওঠে। এরপর এ জমিতে আবাদ হয় বোরো ধান। অনায়াসলব্ধ এ শস্যের উৎপাদন খরচ খুবই কম। সরিষা আবাদে জমি চাষের প্রয়োজন হয়না। প্রয়োজন হয়না তেমন কোন সেচ। আগাছা থাকে কম থাকায় নিড়ানীর প্রয়োজন নেই। সারের ব্যবহারও কম।
নাটোর সদর উপজেলার দিয়াড়সাতুরিয়া গ্রামের বিস্তৃর্ণ আবাদি জমি এখন যেন হলুদের আবরণে ঢাকা। একই প্লটে সাড়ে সাত বিঘা জমিতে বারি-১৮ জাতের সরিষা আবাদ করেছেন আরিফুল। পাশেই বারি-১৪ জাতের আরো একটি আবাদি জমির প্লট। সরিষা ফুলের সুবাস আর মৌমাছির গুঞ্জনে মুখর চারিদিক। হলুদের সমারোহ আর মৌমাছির ব্যাপক উপস্থিতিতে সফল পরাগায়ন জানান দিচ্ছে, ফলন হবে সমৃদ্ধ।
সম্প্রতি সমৃদ্ধ এ গ্রামীণ জনপদে অনুষ্ঠিত হয়ে গেল বারি-১৮ সরিষার মাঠ দিবস। নাটোর সদর উপজেলা কৃষি বিভাগে কর্মরত কৃষিবিদ আর এলাকার কৃষকদের সমাবেশ। এ সমাবেশে নতুন এ সরিষার সাথে মেলবন্ধন তৈরী করে দেওয়া হলো কৃষকদের। সামনের রবি মৌসুমে এ সরিষা চাষে আগ্রহী হয়ে উঠলেন তারা।
মাঠ দিবসে উপস্থিত হালসা এলাকার কৃষি উদ্যোক্তা এস এম মহসিন উল হক বলেন, সামনের মৌসুমে আমি বারি-১৮ সরিষা আবাদ করবো। আরিফ ভাইয়ের কাছ থেকে বীজ নিতে চাই। জমিতে দেখলাম, ১০টি মৌ-বক্স। এসব মৌ-বক্স থেকে লক্ষ টাকার মধুও পাওয়া যাবে।
বারি-১৮ সরিষা চাষের অভিজ্ঞতা বর্ণনা করে উদ্যোক্তা আরিফুল ইসলাম বললেন, বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট থেকে বীজ সংগ্রহ করে বারি-১৮ জাতের সরিষা সাড়ে সাত বিঘা জমিতে আবাদ করেছি। আশা করছি, ৬০ মণ ফলন পাবো।
নাটোর সদর উপজেলা কৃষি অফিসার মেহেদুল ইসলাম বলেন, প্রদর্শনী খামার পর্যবেক্ষণ আর মাঠ দিবসে উপস্থিতির মাধ্যমে বারি-১৮ জাতের নতুন উদ্ভাবিত সরিষা সম্পর্কে জেনেছেন কৃষকবৃন্দ। উচ্চ ফলনশীল এবং রোগবালাইমুক্ত হওয়ার কারণে এ সরিষা চাষে আগ্রহী হয়েছেন তারা। আগামী রবি মৌসুম থেকে নাটোরে নতুন এ সরিষা চাষের ব্যাপক সম্প্রসারণ ঘটবে বলে আশা করা হচ্ছে। এ ব্যাপারে কৃষি বিভাগ কৃষকদের সব রকমের সহযোগিতা প্রদান করবে।
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার









