নানা কারণে আগের মতো ইলিশ পাওয়া যাচ্ছে না: মৎস্য উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:১৮ পিএম, ৫ সেপ্টেম্বর ২০২৫ শুক্রবার
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ফাইল ছবি
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, এবারের মৌসুমে ৩৮ থেকে ৪৮ শতাংশ পর্যন্ত ইলিশ আহরণ কম হয়েছে। মেঘনা নদী দূষণ ও আবহাওয়া পরিবর্তনসহ নানা কারণে নদীতে আগের মতো ইলিশ পাওয়া যাচ্ছে না।
আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) তিন দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সাসটেইনেবল ফিসারিজ’-এর উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন তিনি। কনফারেন্সে দেশ-বিদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, গবেষণা প্রতিষ্ঠানের ৬ শতাধিক শিক্ষক, গবেষক ও মৎস্য বিজ্ঞানী অংশ নেন।
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, ‘ইলিশ আমাদের পরিচয়। সাধারণ মানুষের পাতে যেন ইলিশ যেতে পারে, তার ব্যবস্থা করতে হবে।’
তিনি বলেন, ‘মৎস্য, কৃষি ও প্রাণিসম্পদ আলাদা নয়। কৃষি ও প্রাণিসম্পদদের পাশাপাশি মৎস্য সম্পদের উন্নয়নে কাজ করতে হবে। বাংলাদেশ নদীমাতৃক যেমন, তেমনি পানিমাতৃক দেশও। যারা প্রকৃত মৎস্যজীবী, তারা কখনো ক্ষতিকারক জাল ব্যবহার করেন না। অমৎস্যজীবীরা তাৎক্ষণিকলাভের আশায় ক্ষতিকারক জাল ব্যবহার করেন।’
সিকৃবির ফিসারিজ বিভাগের ডিন অধ্যাপক ড. নির্মল চন্দ্র রায়ের সভাপতিত্বে কনফারেন্সে চিফ পেট্রন হিসেবে উপস্থিত ছিলেন সিকৃবির ভিসি অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম।
কনফারেন্সে কিনোট স্পিকার কার ছিলেন বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির মেরিন ফিসারিজ অ্যান্ড অ্যাগ্রিকালচার বিভাগের প্রফেসর ড. মো. আবদুল ওয়াহাব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আলী, মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক (ডিজি) অনুরাধা ভদ্র, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না







