নাপা নয়, বিষ প্রয়োগে মারা গেছে দুই শিশু: পুলিশ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:১৫ পিএম, ১৭ মার্চ ২০২২ বৃহস্পতিবার
প্রতীকী ছবি
ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জের দুর্গাপুর ইউনিয়নে দুইটি শিশুকে বিষ প্রয়োগে হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে শিশু দুটির মাকে আটক করেছে পুলিশ।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন জানান, আটক হওয়া নারী পুলিশের কাছে পুরো ঘটনার বর্ণনা দিয়েছে। আজই তাকে আদালতে উপস্থাপন করা হচ্ছে।
মোল্লা মোহাম্মদ শাহীন বলেন, আজ ভোরে তাকে আটক করেছি আমরা। তিনি সব কিছু স্বীকার করেছেন। তিনি ও তার কথিত প্রেমিক পরিকল্পিতভাবে দুই শিশুকে বিষ প্রয়োগে হত্যা করেন। পরে ফার্মেসি থেকে ঔষধ এনে মুখে ঢেলে দেন যাতে সবাই মনে করে ঔষধের বিষক্রিয়ায় এমনকি হয়েছে।
শিশু দুটির বাবা তার স্ত্রীর বিরুদ্ধে একটি হত্যা মামলাও দায়ের করেছেন।
গত ১০ মার্চ নাপা ব্র্যান্ডের প্যারাসিটামল সিরাপ সেবনের পর সাত ও পাঁচ বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে এমন খবরের পর সারা দেশ থেকে ঔষধটির একটি ব্যাচের নমুনা পরীক্ষার নির্দেশ দেয় কর্তৃপক্ষ।
এছাড়া খবরটি প্রকাশিত পর জেলার সকল ঔষধের দোকানকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নাপা সিরাপ ও নাপা ড্রপ বিক্রি বন্ধ রাখার জন্য এক বিজ্ঞপ্তিতে অনুরোধ জানিয়েছিলা ব্রাহ্মণবাড়িয়া জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি।
বাংলাদেশের বড় ঔষধ নির্মাতা প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের তৈরি প্যারাসিটামলের জনপ্রিয় ব্র্যান্ড নাপা। এই ব্র্যান্ডের সাসপেনশন বা সিরাপ শিশুদের জ্বর বা ব্যথায় ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
পরে দেশের প্রায় সব জায়গা থেকে ওই ঔষধের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে ঔষধ প্রশাসন অধিদপ্তর ওই ঔষধে কোন ধরণের ক্ষতিকর উপাদান না পাওয়ার বিষয়টি নিশ্চিত করে।
ওদিকে দুই শিশুর বাবা তার স্ত্রী ও অপর একজনকে আসামী করে বুধবার খুনের মামলা করেছে বলে জানিয়েছে পুলিশ। শিশু দুটির বাবা একজন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, অপর আসামীর সাথে ওই নারীর প্রেমের সম্পর্ক ছিলো। তারা বিয়ের পরিকল্পনা করেছিল বলে ওই নারী জিজ্ঞাসাবাদে তাদের জানিয়েছেন।
তিনি বলেন, তাদের পরিকল্পনা অনুযায়ী শিশু দুটিকে মিষ্টির সাথে বিষ মিশিয়ে খাইয়ে দেন সেই নারী। তবে প্রথম থেকেই তার আচরণ ছিলো সন্দেহজনক।
তিনি জানান, তারা এখন ওই 'নারীর প্রেমিক' ব্যক্তিটিকে আটকের চেষ্টা চালাচ্ছেন।
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?











