নারায়ণগঞ্জে শতাব্দী প্রাচীন বউমেলা!
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৪:৩৮ পিএম, ২৪ এপ্রিল ২০১৮ মঙ্গলবার
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জয়রামপুর গ্রামে প্রাচীন বটবৃক্ষের নিচে বসে শতাব্দী পুরনো বউমেলা৷ দেশের বিভিন্ন অঞ্চলসহ আশেপাশের এলাকা থেকে এই মেলায় বউরা আসেন। অন্য দশটি সাধারণ গ্রাম্যমেলার মত মেলা নয় এটি। এই বউমেলায় সনাতণ ধর্মের অনুসারী বউরা আসেন পূজা করতে, তারা প্রার্থণা করেন সংসার ও জীবনের জন্য। ধর্মকর্ম করার পাশাপাশি আয়োজন করা হয় নানা পণ্যের সমারহে মেলারও।
সুন্দর জীবন কামনা :
সাংসারিক ঝগড়া-অশান্তি দূরে ঠেলে বাংলা নতুন বছরে স্বামীর সংসারকে ধনসম্পদে ভরিয়ে জীবনকে সুন্দর করে তোলার অভিপ্রায়ে প্রাচীন এক বটগাছকে পূজা করেন স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নারীরা৷
সিদ্ধেশ্বরীর মেলা :
এ মেলার আরেক নাম সিদ্ধেশ্বরীর মেলা৷ শতাব্দী প্রাচীন যে বটগাছের নীচে মেলা বসে, সেই গাছকে হিন্দুধর্মাবলম্বী লোকজন ‘সিদ্ধেশ্বরী দেবী’ হিসেবে পূজা করেন৷ তাই এ মেলা সিদ্ধেশ্বরী দেবীর মেলা নামেও পরিচিত৷
নারীদের অংশগ্রহণই বেশি :
এ মেলায় নববধূ থেকে শুরু করে বিভিন্ন বয়সের নারীরাই মূলত অংশগ্রহণ করেন৷ পুরুষরা এ মেলায় এলেও পূজায় অংশ নেন কেবল নারীরাই৷
বটবৃক্ষের গোড়ায় মাটি :
মনবাসনা পূরণে প্রাচীন বটবৃক্ষ সিদ্ধেশ্বরী দেবীর গোড়ায় মাটি দেন গাঁয়ের বধূরা৷ এ মাটি তাঁরা নিয়ে আসেন পার্শ্ববর্তী পুকুর ও খাল থেকে৷
প্রার্থনা :
সিদ্ধেশ্বরী দেবীর গোড়ায় মাটি দেওয়া শেষে সেখানে মোমবাতি জ্বালিয়ে পূজা করেন নারীরা৷
গাছে সিঁদুর :
অনেক ভক্ত সিদ্ধেশ্বরী দেবীর গায়ে মেখে দেন সিঁদুর৷
ভোগ :
অংশগ্রহণকারী সব নারীই নিজ নিজ বাড়ি থেকে ভোগ নিয়ে আসেন৷ ভোগ হিসেবে তাঁরা থালা ভর্তি ফলমূল আর মিষ্টান্ন নিয়ে আসেন৷
মন্ত্র পড়েন পুরোহিত :
থালা ভর্তি এ সব ফলমূল আর মিষ্টান্ন তাঁরা রাখেন প্রাচীন সেই বটবৃক্ষের গোড়ায়৷ তখন নানান মন্ত্র পড়েন পুরোহিত৷
মূল পূজার শুরু :
বটবৃক্ষের গোড়া পুণ্যার্থীদের ভোগে ভরে গেলে শুরু হয় পূজার মূল পর্ব৷
কপালে সিঁদুর :
সিদ্ধেশ্বরী দেবীকে পূজা শেষে বধূরা একে অপরের কপালে সিঁদুর পরিয়ে দেন৷
ভোগ নিয়ে বাড়ি ফেরা :
পূজা শেষে বটতলা থেকে যার যার ভোগ নিয়ে বাড়ি ফেরেন বধূরা৷
লোকজ মেলা :
বউমেলাকে কেন্দ্র করে সেখানে বসে তিন দিনের লোকজ মেলা৷ চৈত্র সংক্রান্তি, পয়লা বৈশাখ ও তার পরেরদিন চলে এ মেলা৷
সার্বজনীন মেলা :
হিন্দু সম্প্রদায়ের মেলা হলেও বটতলার এই লোকজ মেলায় জাতি, ধর্ম নির্বিশেষে সবাই অংশগ্রহণ করেন৷ সকলের অংশগ্রহণে প্রতি বছর জমে ওঠে বউমেলা।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০


