নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ: ভারতের কাছে হেরে বাংলাদেশের বিদায়
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:১০ এএম, ২৭ জানুয়ারি ২০২৫ সোমবার
সংগৃহীত ছবি
মেয়েদের অনূর্ধ্ব–১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ। আরও একটি বৈশ্বিক আসর, আরও একবার ভারতের সামনে পড়ে হতাশ হতে হলো বাংলাদেশকে।
কুয়ালালামপুরে রোববার সুপার সিক্সের ম্যাচ হয়েছে একতরফা। মূলত বাংলাদেশের ইনিংসের পরেই ঠিক হয়ে যায় ম্যাচের গতিপথ। ভারতের সঙ্গে ব্যাটিং বিপর্যয়ে ২০ ওভারে ৮ উইকেটে বাংলাদেশ তুলতে পারে স্রেফ ৬৪ রান। ১২.৫ ওভার খেলে ২ উইকেট হারিয়ে হেসেখেলে ওই রান তুলে নেয় ভারত।
বড় এই হারে বাংলাদেশের যাত্রা থেমে গেছে, অন্য দিকে ভারত নিশ্চিত করে ফেলেছে সেমিফাইনাল।
সুপার সিক্সে কেবল দুই পয়েন্ট নিয়ে আসতে পেরেছিল ইয়াং টাইগ্রেসরা। অস্ট্রেলিয়া ও ভারত গ্রুপ পর্বে বেশি ম্যাচ জিতে এসেছিল ৪ পয়েন্ট নিয়ে। অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ৬ ও ভারত বাংলাদেশকে হারিয়ে অর্জন করে নিয়েছে ৬ পয়েন্ট। সুপার সিক্সে বাকি ম্যাচ জিতলেও তাই তাদের সমান হওয়া সম্ভব নয়।
মেয়েদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপেও ভারতের কাছে ফাইনাল ম্যাচ হেরেছিল বাংলাদেশ। দুই দলের শক্তি পার্থক্য তখনই ধরা পড়েছিলো, এবার একই ছবি দেখা গেল আবার।
বিশ্বকাপের ম্যাচে সুমাইয়া আক্তার ছাড়া কেউ দাঁড়াতেই পারেননি। সুমাইয়া করেন দলের হয়ে সর্বোচ্চ ২১ রান। বাকি সবার ব্যর্থতায় ৬৪ রানে থেমে লড়াই করার অবস্থা থাকেনি লাল সবুজের প্রতিনিধিদের।
বাংলাদেশের ইনিংস অল্পতে আটকে দিতে ১৫ রানে ৩ উইকেট নেন বৈষ্ণবী শর্মা। ম্যাচ সেরাও হন তিনি।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল:২০ ওভারে ৬৪/৮ ( সুমাইয়া ২১*, জান্নাতুল ১৪; বৈষ্ণবী ৩/১৫, শবনম ১/৭)
ভারত অনূর্ধ্ব ১৯ দল: ৭.১ ওভারে ৬৬/২( ত্রিশা ৪০, সনিকা ১১; আনিসা ১/২৯, হাবিবা ১/১৫)
ফল: ভারত ৮ উইকেটে জয়ী
ম্যাচসেরা: বৈষ্ণবী শর্মা।
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- জাতির পিতার জন্মদিন আজ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ৮৫০ ছাড়াল
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- ঈদে টানা ৭ দিন ছুটি, আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী





