ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ৩:৫৮:৪৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

নারী উদ্যোক্তাদের জন্য বাজেটে ১২৫ কোটি টাকার তহবিলের প্রস্তাব

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:২৯ পিএম, ২ জুন ২০২৫ সোমবার

নারী উদ্যোক্তাদের জন্য বাজেটে ১২৫ কোটি টাকার বিশেষ তহবিলের প্রস্তাব

নারী উদ্যোক্তাদের জন্য বাজেটে ১২৫ কোটি টাকার বিশেষ তহবিলের প্রস্তাব

২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নারী উদ্যোক্তাদের জন্য ১২৫ কোটি টাকার বিশেষ তহবিল বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। নারী উদ্যোক্তাদের ব্যবসার পরিবেশ উন্নয়ন ও তাদের অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে এই বরাদ্দ প্রস্তাব করা হয়েছে। 

আজ সোমবার (২ জুন) বিকেল ৩টায় বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যমে বাজেট উপস্থাপন করেন তিনি।

বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা জানান, নারীর নিরাপত্তা ও উন্নয়নের জন্য জাতীয় মহিলা প্রশিক্ষণ ও উন্নয়ন একাডেমির মাধ্যমে দক্ষতাভিত্তিক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। উপজেলা পর্যায়ে গড়ে তোলা মহিলা প্রশিক্ষণ কেন্দ্রগুলোর মাধ্যমে নারীদের প্রশিক্ষণ প্রদান অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, নারীর ক্ষমতায়ন ও দারিদ্র্য দূরীকরণে ভি.ডব্লিউ.বি (Vulnerable Group Development for Women) কর্মসূচির আওতায় ২০ হাজার নির্বাচিত নারীকে ইতোমধ্যে দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ দেওয়া হয়েছে।