নারী ক্রিকেট লিগে অপরাজিত চ্যাম্পিয়ন মোহামেডান
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪৬ এএম, ১৩ জুন ২০২৪ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
ঢাকা প্রিমিয়ার ডিভিশন নারী ক্রিকেট লিগে নিজেদের শেষ ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রেখে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে সালমা-আয়েশাদের দল মোহামেডান স্পেটিং ক্লাব। নারী প্রিমিয়ার লিগে এটা মোহামেডানের তৃতীয় শিরোপা। তারা ৪৬ রানে হারিয়ে দিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদকে। আগে ব্যাট করে ৭ উইকেটে ২৪৯ রান সংগ্রহ করে মোহামেডান। ওই রান তাড়া করতে নেমে ২০৩ রানে অলআউট হয় রূপালী ব্যাংক। ম্যাচসেরার পুরস্কার জেতা মোহামেডানের ভারতীয় পেসার দীশা দীপক কাসাতের তোপেই মূলত খেই হারায় তারা। দিনের আরেক ম্যাচে গুলশান ইয়ুথ ক্লাবকে হারিয়ে রানার্স-আপ হয় আবাহনী।
বুধবার (১২ জুন) বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৩১ রানে ২ উইকেট হারায় মোহামেডান। তৃতীয় উইকেটে ১১৪ রান যোগ করেন আয়েশা রহমান ও সোবহানা মোস্তারি। ৮ চার ও ২ ছক্কায় ৮৮ বলে ৭২ রান করেন আয়েশা। ৯১ বলে ৬৮ রানের ইনিংসে ৪ চারের সঙ্গে ২ ছক্কা মারেন সোবহানা। পরে রুমানার ৪০ বলে ৪০ রানের ইনিংসে ৭ উইকেট হারিয়ে ২৪৯ রান করে মোহামেডান। রুপালী ব্যাংকের হয়ে ২ উইকেট শিকার করেন নুপূর তানেশ্বর।
বাংলাদেশের খেলাসহ টিভিতে আজকের খেলা
পরে রান তাড়ায় নেমে ১৯ বলে ১৯ রান করে ফিরে যান রূপালী ব্যাংকের ওপেনার সাথী রানি বর্মণ। এরপর ইশমা তানজিম ৪৬ বলে ৫৪ ও ফারজানা হক পিংকি ১০৯ বলে ৬৫ রান করেন। তাদের বিদায়ের পর রূপালী ব্যাংকের হয়ে দুই অঙ্কের ঘরে পৌঁছান কেবল ফারজানা আক্তার লিসা। ৫১ বলে ৪৮ রান করেন তিনি। মোহামেডানের হয়ে ১০ ওভারে ২৯ রান দিয়ে ৩ উইকেট নেন রুমানা।
দিনের আরেক ম্যাচে বিকেএসপির চার নম্বর মাঠে গুলশান ইয়ুথ ক্লাবকে ৭ উইকেটে হারিয়ে রানার্স-আপ হয় আবাহনী। এবারের আসরে ১৪ পয়েন্ট নিয়ে এবার তৃতীয় অবস্থানে থাকলো রুপালী ব্যাংক। ১৬ পয়েন্ট নিয়ে এবারের রানার আপ আবাহনী ক্রীড়া চক্র। এবারের মৌসুমে পুরুষদের ক্রিকেট-ফুটবল মিলিয়ে তিনটি প্রতিযোগিতায় রানার আপ হয়েছিল মতিঝিল পাড়ার ক্লাবটি।
মেয়েদের এবারের প্রিমিয়ার লিগে সর্বোচ্চ রান এসেছে মুর্শিদা খাতুনের ব্যাটে। ৯ ইনিংসে ৩ ফিফটি ও ১ সেঞ্চুরিতে ৪৪৬ রান করেন মোহামেডানের এই ওপেনার। ৯ ইনিংসে ৪৪৪ রান করে দুইয়ে আছেন রূপালী ব্যাংকের ফারজানা হক পিংকি। ১৩৮.০৬ স্ট্রাইক রেট ও ৪৭.৫৬ গড়ে রান করা দিলারা দ্রুততম সেঞ্চুরির রেকর্ডসহ করেছেন ৪২৮ রান।
বোলিংয়ে প্রথম দুটি অবস্থান আবাহনীর ক্রিকেটারদের। ৯ ইনিংসে ২৫ উইকেট নিয়েছেন দলটির অধিনায়ক জাহানারা আলম, সমান ম্যাচে নাহিদা আক্তারের উইকেট ১৯টি। তিনে আছেন খেলাঘর সমাজকল্যাণ সমিতির খাতিজাতুল কুবরা, তাও নাহিদার সমান ১৯ উইকেট।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য











