নারী টেক উদ্যোক্তা এক্সপো শুরু
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১১:৩২ পিএম, ৪ মার্চ ২০১৮ রবিবার
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘উইমেন টেক এক্সপো ২০১৮’ আজ শনিবার ঢাকার কাকরাইলের ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের মাল্টি পারপাস হলে অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) ও বাংলাদেশ উইমেন ইন আইটির (বিডব্লিউআইটি) যৌথভাবে এ অনুষ্ঠান আয়োজন করেছে।
সকাল ১০.৩০ মিনিটে এক্সপোর উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনতা ব্যাংকের চেয়ারপারসন ও বিডব্লিউআইটির সভাপতি লুনা শামসুদ্দোহা।
এক্সপোতে দেশের বিভিন্ন স্থান থেকে আগত মোট ৩৫জন নারী উদ্যোক্তা তাদের পণ্য ও সেবা তুলে ধরবেন। প্রতিষ্ঠানগুলো হলো-দোহাটেক নিউমিডিয়া, স্টার কম্পিউটার সিস্টেমস লিমিটেড, সহজ ডটকম, অনুপম ইনফোটেক লিমিটেড, বাগডুম ডটকম, উইমেন ইন ডিজিটাল, বেগম ডট কো, ডিজাইনার কালেকশন, প্রিয়শপ ডটকম, ক্যারিয়ার সল্যুশন বাংলাদেশ, চিজকেক টেক, রিভেরি কর্পোরেশন, মনের বন্ধু. হেলথি ট্যাঙ্ক বিডি, রেনে বাংলাদেশ, আমার দেশ আমার বাংলা, টেকম্যানিয়া, আইটি সার্ভিস ডাইনামিকস, মেডিটর হেলথ, বাংলাদেশ ইনিস্টিটিউট অব আইসিটি ইন ডেভেলপমেন্ট, সিপিএ আইটি লিমিটেড, যেতে চাও, গ্লোবাল ওয়েব আউটসোর্সিং লিমিটেড অ্যান্ড মেনশেন মিডিয়া, ফিংগারটিপস ইনোভেশনস লিমিটেড, প্রিয়তমেষু, নাইন টু নাইননাইননাইন, ফিজিকাল থেরাপি অ্যান্ড রিহেবিলিটিশন সেন্টার, বেনিফুড ও ফিনারি। মেলায় আগত নারী কারিগরি উদ্যোক্তাদের বিডব্লিউআইটির সদস্য করা হবে।
এক্সপোতে তিনটি মুক্ত সেমিনার অনুষ্ঠিত হবে। ‘উদ্যোগের জন্য আর্থিক সহায়তা-চ্যালেঞ্জ ও সুযোগ’ বিষয়ক আলোচনায় অংশ নেবেন বাংলাদেশ ব্যাংকের এসএমই বিভাগের প্রধান শেখ সেলিম, বিডিভেঞ্চার বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক শওকত হোসেন, ব্র্যাক ব্যাংকের ডিপোজিট, এনএফবি ও রিটেইল ব্যাংকিং-এর প্রধান সারাহ আনাম, এফএম প্লাস্টিকের ব্যবস্থাপনা পরিচালক গাজী তৌহিদুর রহমান প্রমুখ।
’উদ্যোগের প্রসারে ডিজিটাল মার্কেটিং’ শীর্ষক আলোচনায় অংশ নেবেন ডিজিটাল মার্কেটিং বিশেষজ্ঞ আল-আমিন কবীর ও নাসিরউদ্দীন শামীম। এছাড়া ‘নারী কারিগরী উদ্যোগের তিনকাল’ শীর্ষক আলোচনা করবেন নারী উদ্যোক্তারা।
এ আয়োজনে পৃষ্ঠপোষকতা করছে আইপে বাংলাদেশ এবং বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল ও প্রাইভেট ইকুইটি অ্যাসোসিয়েশন এবং পার্টনার হিসেবে রয়েছে এটিএন নিউজ, জাগো নিউজ, ল’ফটো। আয়োজকদের পক্ষে বিডিওএসএনের কোষাধ্যক্ষ প্রমি নাহিদ জানান, মেলা ও মুক্ত সেমিনার সবার জন্য উন্মুক্ত।
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নারী মুক্তি আন্দোলনের নেত্রী ও সাহিত্যিক শামসুন নাহার মাহমুদ
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
- নবমীতে পাঁঠার মাংস,সঙ্গে থাকতে পারে খুসকা পোলাও
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- আজ থেকে টানা ৫ দিন বন্ধ ব্যাংক, যেসব সেবা চালু থাকবে
- টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড়
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় যেমন হবে নারীর সাজ
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র

