ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ২৩:০৮:২৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

নারী নির্যাতন প্রতিরোধে রংপুর ও বরিশালে সমাবেশ

আপডেট: ০৭:৩৯ এএম, ২৫ আগস্ট ২০১৪ সোমবার

স্টাফ করেসপন্ডেন্ট,উইমেননিউজ২৪.কম,ঢাকা: রংপুর ও বরিশালে নারী নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানোর মধ্য দিয়ে গত রোববার নারী সমাবেশ হয়েছে। এই সমাবেশে রংপুর ও রাজশাহী বিভাগের ১৬ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার নারীরা অংশ নেন। বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের আয়োজনে এই সমাবেশের আয়োজন করা হয়। বরিশালেও একই ধরনের সমাবেশ হয়েছে। 7fdf8bd6b1cddd806ce73873c5141cdd-3রংপুর টাউন হলে গতকাল বেলা আড়াইটায় নারী সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য ও গাইবান্ধা জেলার সভাপতি রোকেয়া খাতুন। সমাবেশ প্রধান আলোচক ছিলেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) কেন্দ্রীয় কমিটির সদস্য মুবিনুল হায়দার চৌধুরী। অন্যান্যের মধ্যে আলোচনা করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি সীমা দত্ত, সহসাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস, রংপুরের আরশেদা খানম, দিনাজপুরের মাসুম আল মাহবুবা, বগুড়ার নূরজাহান, গাইবান্ধার নিলুফার ইয়াসমীন, ঠাকুরগাঁওয়ের কৃষ্ণা দেবনাথ, পঞ্চগড়ের ফারজিনা আক্তার, কামরুন্নাহার সরকার, কল্পনা রানী রায় প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, অপসংষ্কৃতি, মাদক ও জুয়ার প্রবণতা অনেক গুণ বেড়ে গেছে। এসব নানা কারণে নারীর প্রতি সহিংসতা দিন দিন বাড়ছে। অবহেলা করা হচ্ছে নারীকে। নারী নির্যাতন, নারী ও শিশু পাচারও বেড়ে গেছে। এসব অপরাধপ্রবণতা রোধে সরকারের আইনশৃঙ্খলা বাহিনীকেই প্রধান ভূমিকা রাখতে হবে। এর পাশাপাশি গ্রাম-শহরের বিভিন্ন পাড়া-মহল্লায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সমাবেশের আগে বেলা ১১টায় পাবলিক লাইব্রেরি মাঠ থেকে শোভাযাত্রা বের হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পাবলিক লাইব্রেরি মাঠে এসে শেষ হয়। বরিশালে মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। সেই নারীকে পেছনে রেখে সার্বিক উন্নয়ন সম্ভব নয়। সমানতালে উন্নয়নের জন্য নারীকে সহযোগী হিসেবে দেখতে হবে। তা না হলে দেশ এগোবে না। গতকাল সকাল ১০টায় নগরের অশ্বিনী কুমার হল চত্বরে ‘অগ্রগতিতে নারী, উন্নয়নে নারী’ স্লোগান নিয়ে এই মানববন্ধন ও সমাবেশ হয়। বরিশাল সম্মিলিত নারী নির্যাতন প্রতিরোধ দিবস উদ্যাপন পর্ষদ ওই কর্মসূচির আয়োজন করে। উন্নয়ন সংগঠক আনোয়ার জাহিদের সভাপতিত্বে বক্তব্য দেন সুশাসনের জন্য প্রচারাভিযান সুপ্রর সভাপতি সৈয়দ হাবিবুর রহমান, খেলাঘর বরিশালের সাবেক সাধারণ সম্পাদক শুভংকর চক্রবর্তী, নারীনেত্রী ফজিলাতুন্নেছা ফরিদ, নিগার সুলতানা হনুফা, ইরাইর পণ্ডিত প্রমুখ। বক্তারা বলেন, দেশের বিবাহিত নারীদের মধ্যে ৮৭ ভাগ স্বামীর হাতে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের শিকার হন। নারী নির্যাতন প্রতিরোধে নারীদের নয়, প্রথম এগিয়ে আসতে হবে পুরুষদের। ২৫.০৮.২০১৪