নারী ফুটবলের উন্নয়নে ইউনিসেফ
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৫১ পিএম, ৩ ডিসেম্বর ২০১৮ সোমবার
সবার জন্য শিক্ষার পাশাপাশি নারী ও মেয়েদের খেলাধুলার জন্য দীর্ঘদিন ধরে কাজ করছে জাতিসংঘের অঙ্গ প্রতিষ্ঠান ইউনিসেফ। এবার বাংলাদেশের নারী ফুটবলের (অনূর্ধ্ব-১৬) উন্নয়নে এগিয়ে এসেছে তারা।
দেশের ৬৪ জেলায় প্রতিভা অন্বেষন ও টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে মেয়েদের উৎসাতি করা এবং ভবিষ্যতে জাতীয় দল গঠনে বাফুফের সঙ্গে কাজ করবে প্রতিষ্ঠনটি।
আজ সোমবার বাফুফে ভবনে দু’পক্ষের মধ্যে এ সংক্রান্ত এক চুক্তি সাক্ষারিত হয়। দু’বছর মেয়াদী চুক্তিতে বাফুফের পক্ষে সভাপতি কাজী সালাউদ্দিন ও ইউনিসেফের পক্ষে বাংলাদেশ প্রতিনিধি এডওয়ার্ড বেগবেদার স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে বেগবেদার বলেন, এ উদ্যোগের মাধ্যমে দেশজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রতিভা তুলে আনার মাধ্যমে খেলাধুলার জগতে ইউনিসেফের অংশীদারিত্ব বাড়ানোর একটি সুযোগ তৈরি করবে। খেলাধুলার মাধ্যমে শিশুদের কাছে পৌঁছানো ছিল ইউনিসেফের জন্য একটি সুস্পষ্ট পদক্ষেপ এবং সাধারণভাবে শিশুদের বিশেষ করে মেয়ে শিশুদের ক্ষমতায়নে ফুটবলের মতো খেলা কার্যকর ভূমিকা রাখতে পারে।
তিনি আরো বলেন, বাংলাদেশের অনূর্ধ্ব-১৬ জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড়রা এখন মেয়েদের ক্ষমতায়ন ও শৃঙ্খল মুক্তির আদর্শ স্বরূপ এবং তারা দেশের অন্য মেয়েদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে এবং করছে। খেলাধুলা সাম্য ও সকলের অন্তর্ভূক্তির বিষয়টিকে তুলে ধরে এবং সমাজের বদ্ধমূল ধারনা ও নেতিবাচক রীতিনীতি ভাঙতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেসব ধারনা ও রীতিনীতি বাল্য বিয়ে, শিশু পাচার ও শিশুদের বিরুদ্ধে সহিংসতাসহ মেয়েদের বিরুদ্ধে বৈষম্য তৈরি করে।
প্রতিটি শিশুর অধিকার এবং সমৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছে ইউনিসেফ। অংশীদারদের সাথে ১৯০টি দেশ ও অঞ্চলে এই অঙ্গীকারকে বাস্তবে পরিণত করার জন্য কাজ করে যাচ্ছে তারা। সর্বত্র সকল শিশুর কল্যাণে সবচেয়ে ঝুঁকিপূর্ণ ও বঞ্চিত শিশুদের কাছে সুযোগ-সুবিধা পৌঁছে দেয়ার জন্য বিশেষ প্রচেষ্টা কেন্দ্রিক এই কর্মকান্ড চালিয়ে যাচ্ছে ইউনিসেফ।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা




