নারী বিপিএলের পারিশ্রমিক ঘোষণা, সর্বোচ্চ বেতন ৫ লাখ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৬ পিএম, ২২ জানুয়ারি ২০২৫ বুধবার
সংগৃহীত ছবি
বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর নারী ক্রিকেটের দিকে নজর রেখেছেন ফারুক আহমেদ। তার উদ্যোগে নারী ক্রিকেটের দ্বিপাক্ষিক সিরিজে দেখা গিয়েছিল স্পন্সর। এবার নারী ক্রিকেটারদের জন্য বিপিএল আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
আগামী ১০ ফেব্রুয়ারি মাঠে গড়াবে এই টুর্নামেন্ট। ইতোমধ্যে টুর্নামেন্টটির জন্য ক্রিকেটারদের পারিশ্রমিক নির্ধারণ করেছে বিসিবি। প্রথম আসরটি তিনটি দল নিয়ে আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।
বুধবার (২২ জানুয়ারি) নারী বিভাগের প্রধান হাবিবুল বাশার জানিয়েছেন, তিনটি ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশাল, রংপুর রাইডার্স এবং ঢাকা ক্যাপিটালস খেলার ব্যাপারে সম্মতি জানিয়েছে। এ ছাড়া চতুর্থ দলের জন্য আলোচনা চলছে, তবে চূড়ান্ত না হলে তিন দল নিয়েই টুর্নামেন্ট শুরু হবে।
প্রতি দলে ১৫ জন করে ক্রিকেটার থাকবে। এ ছাড়া নীতিমালায় একজন বিদেশি ক্রিকেটার খেলার সুযোগ রাখা হয়েছে। তবে এই বিদেশি খেলোয়াড়দের মান কেমন হবে, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
ক্রিকেটারদের পাঁচটি ক্যাটেগরিতে ভাগ করেছে বিসিবি। আইকন ক্রিকেটারের পারিশ্রমিক ধরা হয়েছে ৫ লাখ টাকা। এ ক্যাটেগরির বেতন ধরা হয়েছে ৪ লাখ টাকা, ‘বি’ ক্যাটেগরির বেতন ধরা হয়েছে ৩ লাখ টাকা, সি ক্যাটেগরির বেতন ধরা হয়েছে ২ লাখ টাকা, ‘ডি’ ক্যাটেগরির বেতন ধরা হয়েছে ১ লাখ টাকা।
প্রতি দলে একজন আইকন ক্রিকেটার রাখা হবে। এ-ক্যাটেগরিতে থাকবেন দুইজন, ‘বি’ ক্যাটেগরিতে দুইজন, সি-ক্যাটেগরিতে তিনজন এবং ডি-ক্যাটেগরিতে চারজন খেলোয়াড়।
বাশার বলেন, আমরা আইকন রাখব একজন করে। এ গ্রেডে দুজন, বি গ্রেডে দুজন, সি গ্রেডে তিনজন, ডি গ্রেডে চারজন খেলোয়াড় রাখা হবে। যেহেতু ছেলেদের বিপিএল শেষ হওয়ার তিন দিনের মধ্যেই মেয়েদের বিপিএল, আমরা চেষ্টা করছি ফ্র্যাঞ্চাইজিদের ওপর যাতে চাপ না পড়ে। ৩২ থেকে ৩৩ লাখ টাকার মধ্যে খেলোয়াড় সম্মানী রাখতে পারলে সহনশীল হবে। ৫০ লাখের মধ্যে যাতে টুর্নামেন্ট শেষ করতে পারে।
উল্লেখ্য, সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর স্টেডিয়ামে। ৮ থেকে ৯ দিনের মধ্যে শেষ হবে এ টুর্নামেন্ট।
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু







